MIC Cup: ঐতিহাসিক জয়ে লিভারপুলকে হারিয়ে কোয়ার্টারে ভারতের মিনার্ভা

ভারতের জন্য গর্বের দিন। স্পেনের মর্যাদাপূর্ণ MIC Cup (ভূমধ্যসাগরীয় আন্তর্জাতিক কাপ)-এ ইতিহাস গড়ল ভারতের মিনার্ভা অ্যাকাডেমি। অনূর্ধ্ব-১৫ বিভাগে ইংল্যান্ডের শক্তিশালী ক্লাব লিভারপুল-কে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত…

minerva-academy-beat-liverpool-mic-cup

ভারতের জন্য গর্বের দিন। স্পেনের মর্যাদাপূর্ণ MIC Cup (ভূমধ্যসাগরীয় আন্তর্জাতিক কাপ)-এ ইতিহাস গড়ল ভারতের মিনার্ভা অ্যাকাডেমি। অনূর্ধ্ব-১৫ বিভাগে ইংল্যান্ডের শক্তিশালী ক্লাব লিভারপুল-কে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল মিনার্ভার কিশোররা।

Advertisements

গতকাল স্পেনের বাসকারাতে লিভারপুল এফসির কিশোরদের বিপক্ষে নেমেছিল ভারতের মিনার্ভা অ্যাকাডেমি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ভারতীয় দলকে। দ্রুত পাসিং, নিখুঁত সমন্বয় এবং দুরন্ত ফিনিশিং—সব মিলিয়ে লিভারপুলের রক্ষণভাগকে কার্যত নাস্তানাবুদ করে দেয় মিনার্ভা।

   

ম্যাচের প্রথমার্ধেই ভারতের তরফে আসে বেশ কয়েকটি গোল। দ্বিতীয়ার্ধেও গোলের ধারা বজায় থাকে। এর বিরুদ্ধে ইংল্যান্ডের ক্লাবটি একটি গোলও করতে পারেনি। এদিন দলের ২মিনিটে প্রথম গোলটি করেন মোহাম্মদ আজম খান। এরপর ১১ মিনিটে আরেকটি গোল করেন লিশাম আমারসন সিং। ২৫ ও ২৮ মিনিটে ২টিগোল আসে ওয়াহেংবাম রাজ সিং-এর থেকে। ৩৬ মিনিটে ফের জলে বল জড়ান মোহাম্মদ আজম খান। ৪৭ মিনিটে গোলের হ্যাট্রিক করেন রাজ সিং। স্কোর দাঁড়ায় ৬-০।

লিভারপুলের বিরুদ্ধে জয়ের মাধ্যমে প্রথমবারের মতো কোনো ভারতীয় ক্লাব এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছাল। মিনার্ভা অ্যাকাডেমির এই ঐতিহাসিক জয় ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এক গর্বের মুহূর্ত হয়ে থাকবে।

Advertisements
Advertisements