FIDE উইমেন্স ক্যান্ডিডেটসে দিব্যা-বৈশালী, শিরোপার লড়াইয়ে ভারতের নজর

বিশ্ব দাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি FIDE Women’s Candidates Tournament। ইতিমধ্যেই দাবাপ্রেমীদের মধ্যে এই প্রতিযোগিতা ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। টুর্নামেন্টে গত ২৮ এপ্রিল থেকে…

fide-womens-candidates-2026-divya-vaishali-india-chess

বিশ্ব দাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি FIDE Women’s Candidates Tournament। ইতিমধ্যেই দাবাপ্রেমীদের মধ্যে এই প্রতিযোগিতা ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। টুর্নামেন্টে গত ২৮ এপ্রিল থেকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। এই টুর্নামেন্টের বিজয়ী পাবেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জু ওয়েনজুন-এর বিরুদ্ধে লড়াই করার সুযোগ। বিশেষ নজর থাকবে ভারতের দুই দাবাড়ু দিব্যা দেশমুখ ও বৈশালী রমেশবাবুর ওপর।

Advertisements

২০২৪ সালের পর এই প্রথমবার, মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে উন্মুক্ত প্রার্থীদের প্রতিযোগিতার পাশাপাশি একই তারিখে একই ছাদের নিচে আয়োজন করা হবে।সাইপ্রাসের ক্যাপ সেন্ট জর্জেস হোটেল অ্যান্ড রিসোর্টে বসা এই আসরে অংশ নেবেন বিভিন্ন দেশের ৮ জন দাবাড়ু। সেই তালিকায় রয়েছেন:

   

ঝু জিনার (চীন): ফিদে উইমেন্স গ্রাঁ প্রি ২০২৪-২৫-এর বিজয়ী হিসেবে এই টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছেন জিনার। ২৫৭৮ পয়েন্টে বিশ্ব র‍্যাঙ্কিং ২ এবং এই আসরে সর্বোচ্চ। ক্যান্ডিডেটস টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে চলেছেন জিনার।

তান ঝংয়ি (চীন): ২০২৫ মহিলা দাবা বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করে এই টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছেন। তিনি এই আসরের একমাত্র প্রাক্তন মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন। ২৫৩৫ পয়েন্টে তাঁর বিশ্ব র‍্যাঙ্কিং ৬।

Advertisements

আলেক্সান্দ্রা গোরিয়াচকিনা: ফিদে উইমেন্স গ্রাঁ প্রি ২০২৪-২৫-এর রানার-আপ হিসেবে এই আসরে যোগ্যতা অর্জন করেছেন। অমূল্য ক্যান্ডিডেটস অভিজ্ঞতার অধিকারী এই দাবাড়ুর ২৫৩৪ পয়েন্টে বিশ্ব র‍্যাঙ্কিং ৭। এছাড়া তিনি একজন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার।

আনা মুজিচুক (ফিদে) ২৫২২ পয়েন্টে বিশ্ব র‍্যাঙ্কিং ৮। নিরাপত্তা উদ্বেগজনিত কারণে কোনেরু হাম্পির বদলি হিসেবে এই আসরে যোগ্যতা অর্জন করেছেন তিনি। ফিদে উইমেনস ইভেন্টস সিরিজে মুজিচুক দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার।

বিবিসারা আসাউবায়েভা (কাজাখস্তান) ফিদে উইমেনস ইভেন্টস ২০২৪-২৫ এর মাধ্যমে যোগ্যতা অর্জন করেছেন ২২ বছরের এই প্রতিযোগী। ২৫১৬ পয়েন্টের সাথে তাঁর বিশ্ব র‍্যাঙ্কিং ৯।

ক্যাটেরিনা লাগনো (ফিদে) ২৫০৮ পয়েন্টের সাথে তাঁর বিশ্ব র‍্যাঙ্কিং ১০। ফিদে উইমেনস গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট ২০২৫-এর রানার-আপ হিসেবে যোগ্যতা অর্জন করেছেন তিনি।

দিব্যা দেশমুখ (ভারত) ২০২৫ মহিলা দাবা বিশ্বকাপের বিজয়ী হিসেবে যোগ্যতা অর্জন করেছেন ২০ বছরের দিব্যা। এবছর ক্যান্ডিডেটস টুর্নামেন্টে অভিষেক হতে চলেছে তাঁর। ২৪৯৭ পয়েন্টে দিব্যার বিশ্ব র‍্যাঙ্কিং ১২।

বৈশালী রমেশবাবু (ভারত): ২৪ বছর বয়সী বৈশালী দ্বিতীয়বার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। ২৪৭০ পয়েন্টের সাথে তাঁর বিশ্ব র‍্যাঙ্কিং ১৮। ফিদে উইমেন্স গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট ২০২৫-এর বিজয়ী হিসেবে এই আসরে যোগ্যতা অর্জন করেছেন।

Advertisements