স্যান্টনারের পরিবর্তে মুম্বই শিবিরে মহারাজ, চেন্নাই খুঁজছে তরুণ প্রতিভা

চোটে স্যান্টনার আউট, মুম্বই দলে এলেন কেশব মহারাজ, অন্যদিকে ব্যাটিং ধস সামলাতে চেন্নাই এখনও স্থায়ী সমাধান খুঁজে পাচ্ছে না

mi-signs-keshav-maharaj-replacement-santner-csk-search-young-talent

Kolkata, April 28: টুর্নামেন্টে চলাকালীন খেলোয়াড়দের চোট যেন এখন নিত্যদিনের বিষয় হয়ে গেছে। আর একারণে বিপদে পড়ছে দলগুলি। এমনই অবস্থা এখন আইপিএল-এর দুই শিবিরে। তবে মুম্বই ইন্ডিয়ান্স নতুন খেলোয়াড় খুঁজে পেলেও চেন্নাই এখনও তরুণ প্রতিভার খোঁজ করছে।

Advertisements

গত বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে চোট পান মিচেল স্যান্টনার। মুম্বই-এর এই খেলোয়াড় ওয়াংখেড়ের বাউন্ডারিতে ক্যাচ ধরতে গিয়ে কাঁধে আঘাত পান। সেই ম্যাচে কনকাশন সাবস্টিটিউট হিসেবে শার্দুল ঠাকুর নামেন এবং তাতে বেশ বিতর্কের সৃষ্টি হয়। চোট গুরুতর হওয়ায় ডাক্তারের পরামর্শে গোটা সিজনের জন্য বাদ দেওয়া হয় এই তারকা স্পিনারকে। এরপর থেকে তাঁর বদলি খুঁজতে থাকে কর্তৃপক্ষ।

   

আরও পড়ুন: ৯ রানে ৬ উইকেট! দিল্লির লজ্জার রাতে জ্বলে উঠল আরসিবি

অবশেষে স্যান্টনারের রিপ্লেসমেন্ট পেয়েছে বলেই জানিয়েছে মুম্বই শিবির। তাঁর বদলি হিসেবে ৭৫ লক্ষ টাকার বিনিময়ে এবার দলে আসছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজকে। এই বাঁ-হাতি স্পিনারও যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ। এর আগে ২০২৪ সালে রাজস্থান রয়্যালস দলে থাকলেও মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান মহারাজ। এবার টুর্নামেন্টে যোগ দিয়ে দলকে সাহস জোগাতে পারলে সবার প্রিয় খেলোয়াড় হয়ে উঠতেই পারেন এই প্রোটিয়া ক্রিকেটার।

আরও পড়ুন: দুরন্ত কামব্যাকে দিল্লিকে রুখল মহামেডান, টানা ড্রয়ে চাপ বাড়ছে

অন্যদিকে চেন্নাই শিবিরের ছবিটা ভিন্ন। সেখানে ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না। অল্প ম্যাচেই জ্বলে উঠেছিলেন তরুণ ক্রিকেটার আয়ুষ মাত্রে। মাত্র ৬ ইনিংস খেলে ২০০-র বেশি রান, তাঁর স্ট্রাইক রেট প্রায় ১৭৮। কিন্তু তিনিও চোটের কারণে ছিটকে যান। যেকারণে চিন্তায় হলুদ শিবির। যদিও তাঁর বদলে ইতিমধ্যে দলে যোগ দিয়েছেন আকাশ মাধওয়াল। তা একপ্রকার পরীক্ষা বলা যেতে পারে। নির্দিষ্ট প্লেয়ার এখনো খুঁজে পায়নি চেন্নাই।

Advertisements
Advertisements