বিপিন সিংয়ের গোলে এগিয়ে ইস্টবেঙ্গল, ওডিশা চাপে প্রথমার্ধ শেষে

ফতোরদায় দারুণ শুরু লাল-হলুদের, বিষ্ণুর ক্রস থেকে বিপিনের নিখুঁত গোল, আরও সুযোগ নষ্ট, দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর লক্ষ্য দলের সামনে

east-bengal-leads-odisha-bipin-singh-goal-first-half-isl

সায়ন সেনগুপ্ত, কলকাতা: আজ গোয়ার বুকে আইএসএলের পরবর্তী ম্যাচে নেমেছে ইস্টবেঙ্গল ফুটবল দল। যেখানে তারা লড়াই করছে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব তথা ওডিশা এফসির সঙ্গে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ম্যাচের প্রথমার্ধ। যেখানে আপাতত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। দলের হয়ে গোল পেয়েছেন বিপিন সিং। প্রথমার্ধে আরও একাধিক গোলের সুযোগ আসলেও সেটা কাজে লাগাতে পারেননি লাল-হলুদের ফুটবলাররা। নাহলে অনায়াসেই বাড়তে পারত ব্যবধান।

Advertisements

আরও পড়ুন: নেই মিগুয়েল, ওডিশা বধের লক্ষ্যে কেমন একাদশ রাখলেন অস্কার?

দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান বাড়িয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ থাকবে সকলের কাছে। এদিন ম্যাচের প্রথম থেকে রিজার্ভে থেকেছেন বিদেশি তারকা ইউসেফ ইজ্জেজারি‌। এডমুন্ড লালরিন্ডিকার পাশাপাশি নন্দকুমার সেকার ও পিভি বিষ্ণুদের সামনে রেখেই আক্রমণে উঠে আসতে শুরু করেছিল অস্কার ব্রুজোর ছেলেরা। তারপর ১১ মিনিটের মাথায় পিভি বিষ্ণুর দুরন্ত ক্রস থেকে নিপুণভাবে বল গোলে রাখেন ভারতীয় উইঙ্গার বিপিন সিং। যার কোনও জবাব ছিল না ওডিশার ডিফেন্ডারদের কাছে। তবে সেই গোলের কিছু সময়ের মধ্যেই আরও দুইবার গোলের সহজ সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের কাছে।

   

আরও পড়ুন: ছুটির পর এবার গোয়া ম্যাচের প্রস্তুতিতে মগ্ন টিম মোহনবাগান

নন্দকুমার সেকার প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে দুরন্ত হেড রাখলেও প্রথম পোস্টের গা ঘেঁষে বল চলে যায় মাঠের বাইরে। তারপর একক দক্ষতায় বিষ্ণু বল নিয়ে উইং থেকে ওডিশা রক্ষণে হানা দিলেও জুইডিকাদের সক্রিয়তায় বিপদ ঘটেনি। প্রথমার্ধের পর ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয়ার্ধ। ফলাফলের বদল আসে কিনা সেটাই দেখার।

Advertisements
Advertisements