জল্পনার অবসান, স্পেনের ক্লাবেই যোগ দিলেন ইকের গ্যারেটক্সেনা

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কয়েক সিজন ধরে দুরন্ত ফুটবল খেলেছিল এফসি গোয়া। দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ এসেছিল তাদের ঘরে। পূর্বে জামশেদপুর এফসির…

east-bengal-iker-guarrotxena-isl-return-transfer

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ কয়েক সিজন ধরে দুরন্ত ফুটবল খেলেছিল এফসি গোয়া। দেশের সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপ এসেছিল তাদের ঘরে। পূর্বে জামশেদপুর এফসির পর ডিসেম্বরে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল দলকে হারিয়ে এই সর্বভারতীয় খেতাব ধরে রেখেছিল গোয়া শিবির। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। কিন্তু দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ আয়োজন নিয়ে ধোঁয়াশা বজায় ছিল বহুদিন। পরবর্তীতে আয়োজিত হয়েছিল সেই টুর্নামেন্ট। যেখানে খুব একটা সুবিধা করতে পারেনি গোয়া শিবির। নিজেদের একের পর এক হাইপ্রোফাইল ফুটবলারদের রিলিজ করতে বাধ্য হয়েছিল দল।

Advertisements

পঞ্জাব এফসিতে নতুন বিদেশি সেন্টার ব্যাক, ইউরোপের অভিজ্ঞতায় ভরসা ক্লাবের

   

যাদের মধ্যে ছিলেন জাভিয়ের সিভেরিও টোরো থেকে শুরু করে বোরহা হেরেরা, ডেভিড টিমোর সহ ইকের গুয়ারোটক্সেনা (Iker Guarrotxena)। তবে গত কয়েকদিন ধরেই উঠে আসতে শুরু করেছিল নয়া তথ্য। শোনা যাচ্ছিল, স্প্যানিশ ফুটবলার ইকের গুয়ারোটক্সেনাকে দলে টানতে চাইছে মশাল ব্রিগেড। স্বাভাবিকভাবেই তাকে নিয়েই রীতিমত সরগরম ছিল দল বদলের বাজার। উল্লেখ্য, শেষ কিছু সিজনে মানোলো মার্কেজের তত্ত্বাবধানে এফসি গোয়ার জার্সিতে খেলতে দেখা গিয়েছিল তাকে। এছাড়াও পূর্বে খেলেছেন মুম্বাই সিটি এফসিতে। আইএসএলের পাশাপাশি টানা দুইটি সুপার কাপ জয় করেছিলেন ভারতে এসে।

জামশেদপুর ছেড়ে এবার পাঞ্জাবে যোগ দিলেন মেসি বাউলি

Advertisements

তবে গত সিজনের শেষেই তাঁকে রিলিজ করে দিয়েছিল গোয়া। পরবর্তীতে যোগদান করেছিলেন ইন্দোনেশিয়ার ফুটবল ক্লাব পারসিজাপ জেপারায়। তবে পরবর্তীতে ফ্রি ফুটবলার হিসেবে ছিলেন এই তারকা। ইস্টবেঙ্গলের সাথে কথাবার্তা অনেকদূর এগোলে ও শেষ পর্যন্ত নিজের দেশের চতুর্থ ডিভিশনের ক্লাব সিডি বাদাজোজে যোগ দিয়েছেন তিনি। গত শনিবার স্পষ্ট হয়েছে তাঁর যোগদানের বিষয়টি। যারফলে নয়া বিদেশি হিসেবে কে আসবেন লাল-হলুদে সেটাই দেখার।

Advertisements