সায়ন সেনগুপ্ত, কলকাতা: ভারতীয় ক্লাব ফুটবলে সম্প্রতি দুরন্ত পারফরম্যান্স করে আসছে গোয়া ব্রিগেড (FC Goa)। টানা দুবার সর্বভারতীয় কাপ জয়ের নজির রয়েছে দেশের এই প্রথম সারির ফুটবল দলের। পূর্বে জামশেদপুর সহ গতবার কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা তৎকালীন কোচ অস্কার ব্রুজোর লাল-হলুদ দলকে টেক্কা দিয়ে শিরোপা ছিনিয়ে নিয়েছিল এফসি গোয়া। সেই সুবাদে এবার ফের আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে এই ক্লাব। তবে এবার এসিএল টু নয়। ইস্টবেঙ্গল ক্লাব এসিএল টুয়ের গ্ৰুপ পর্বে চলে গেলেও গোয়া খেলবে এফসি চ্যালেঞ্জ লিগ।
পঞ্জাব এফসিতে নতুন বিদেশি সেন্টার ব্যাক, ইউরোপের অভিজ্ঞতায় ভরসা ক্লাবের
সেই সব ভেবে দল গঠনের কাজ শুরু হয়েছিল অনেক আগেই। কিন্তু গতবার অনিশ্চিত পরিস্থিতির দিকে নজর রেখে একাধিক বিদেশি ফুটবলারদের ছেড়ে দিতে বাধ্য হয়েছিল ম্যানেজমেন্ট। পরবর্তীতে এই দল লড়াই দিলেও সেটা খেতাব জয়ের জন্য যথেষ্ট ছিল না। পাশাপাশি নয়া সিজনের কথা মাথায় রেখে এই দলের একাধিক ফুটবলারদের টেনে নিয়েছে অন্যান্য ক্লাবগুলি। যেটা নিঃসন্দেহে ধাক্কার। তবে ফ্রাঙ্কোর মতো ফুটবলারদের দলে টানার ফলে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে আক্রমণভাগ। এসবের মাঝেই বারংবার উঠে আসতে শুরু করেছিল ডিফেন্ডার আকাশ সাঙ্গওয়ানের কথা।
East Bengal: চলতি সপ্তাহেই শহরে এফিয়ং? নজর সমর্থকদের
বিভিন্ন মাধ্যম সূত্রে শোনা যাচ্ছিল, এবার এই নয়া মরসুমে গোয়া ছেড়ে অন্যত্র যোগদান করতে পারেন এই ভারতীয় ফুটবলার। সেইমতো কথাবার্তা ও নাকি হয়ে গিয়েছিল অনেকটাই। কিন্তু বর্তমানে বদলে গিয়েছে গোটা পরিস্থিতি। বিশেষ সূত্র মারফত খবর, আরও একটি সিজন এই দলের জার্সিতেই খেলতে দেখা যেতে চলেছে আকাশ সাঙ্গওয়ানকে। খুব শীঘ্রই হয়তো ঘোষণা করা হবে তাঁর সঙ্গে ম্যানেজমেন্টের চুক্তি বৃদ্ধির বিষয়টি।
