IPL: দিল্লির বিরুদ্ধে মরসুমের প্রথম জয় চেন্নাইয়ের, ফর্মে ফিরলেন সঞ্জু স্যামসন

অধিনায়ক রুতুরাজ অবশ্য ১৮ বলে ১৫ রান করেই অক্ষরের বলে ধরা পড়েন এবং সাজঘরে ফিরে যান। এরপর চমক দেখান তরুণ ক্রিকেটার আয়ুষ মাত্রে। ৩৬ বলে ৫৯ রানের একটি ঝড়ো ইনিংস খেলে রিটায়ার্ড আউট হন। এ

csk-beat-dc-first-win-ipl-2026-sanju-samson-century

চেন্নাই: অবশেষে ঘরের মাঠেই আইপিএল ২০২৬-এর প্রথম জয় পেল চেন্নাই সুপার কিংস। শনিবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস। একপেশে ভাবে ম্যাচটি জিতেছে সিএসকে।

Advertisements

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লি। কিন্তু বোলিংয়ে দাগ কাটতে পারেনি দিল্লির বোলাররা। মাত্র ১টি উইকেট নেন অধিনায়ক অক্ষর প্যাটেল। দিল্লির বোলিংয়ের এই দুর্বিষহ অবস্থা আগে চোখে পড়েনি। অন্যদিকে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করেন সঞ্জু স্যামসন। তাঁর ৫৬ বলে ১১৫ রানের ইনিংস ছিল অভাবনীয়। তাঁর ব্যাট থেকে ৪টি ওভার বাউন্ডারি এবং ১৫টি বাউন্ডারির ইনিংস ছিল যেন এক সিনেমা।

   

অধিনায়ক রুতুরাজ অবশ্য ১৮ বলে ১৫ রান করেই অক্ষরের বলে ধরা পড়েন এবং সাজঘরে ফিরে যান। এরপর চমক দেখান তরুণ ক্রিকেটার আয়ুষ মাত্রে। ৩৬ বলে ৫৯ রানের একটি ঝড়ো ইনিংস খেলে রিটায়ার্ড আউট হন। এরপর শিবম দুবে ১০ বলে ২০ রান দলের স্কোরবোর্ডে যোগ করেন। ২০ ওভার শেষে স্কোর দাঁড়ায় ২১২/২।

জবাবে রান তাড়া করতে নেমে আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন পাথুম নিসাঙ্কা ও কে এল রাহুল। কিন্তু তাঁদের বেশিক্ষণ মাঠে টিকতে দেয়নি চেন্নাই। অনশুল কম্বোজ ও খলিল আহমেদ-এর বলে তাঁরা আউট হন। দাঁড়াতে পারেননি ইমপ্যাক্ট প্লেয়ার সমীর রিজভীও। এমনকি অধিনায়ক অক্ষর প্যাটেলও মাত্র ১রান করে নিজের উইকেট হারান। এরপর তাসের ঘরের মতো ভেঙে পরে দিল্লির ব্যাটিং অর্ডার। ব্যতিক্রম ট্রিস্টান স্টাবস (৬০ রান)।

Advertisements

এদিন একা হাতে বিপক্ষের ৪টি উইকেট নেন জ্যামি ওভার্টন। ৩টি উইকেট শিকার করেন অনশুল কম্বোজ এবং ১টি করে উইকেট নেন নুর আহমেদ, খলিল আহমেদ, গুরজপ্নিত সিং। অবশেষে ২০ রানে অল আউট করে ম্যাচটি জেতে হলুদ শিবির।

Advertisements