ভোট ঘোষণার দিনেই DA নিয়ে বড় আপডেট মমতার

কোলকাতা: বকেয়া DA নিয়ে রাজ্যসরকারি কর্মীদের ক্ষোভ তুঙ্গে। হয়েছে ধর্মঘট ও। (DA update)সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল অনেক আগেই DA র ২৫ % দিতে হবে রাজ্য…

west-bengal-da-update-mamata-banerjee

কোলকাতা: বকেয়া DA নিয়ে রাজ্যসরকারি কর্মীদের ক্ষোভ তুঙ্গে। হয়েছে ধর্মঘট ও। (DA update)সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল অনেক আগেই DA র ২৫ % দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। কিন্তু এতদিন তৃণমূল সরকার DA নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি। আজ ভোটের দিন ঘোষণার ঠিক আগেই DA নিয়ে বড় আপডেট দিলেন মমতা বন্দোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন তিনি লিখেছেন, “আমি খুশি যে আমাদের মা-মাটি-মানুষ সরকার তার সব কর্মী, পেনশনার, লক্ষ লক্ষ শিক্ষক-অশিক্ষক কর্মী এবং পঞ্চায়েত, পুরসভা, অন্যান্য গ্রান্ট-ইন-এইড প্রতিষ্ঠানের কর্মীদের প্রতিশ্রুতি পালন করেছে।

Advertisements

ROPA 2009-এর DA-র বকেয়া মার্চ ২০২৬ থেকে শুরু হয়ে যাবে, ফাইন্যান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশন অনুসারে।”এই ঘোষণা অনেকের কাছে স্বস্তির, কিন্তু অনেকের কাছে আবার ‘দেরি করে দেওয়া’ বলে মনে হচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বকেয়া DA নিয়ে ক্ষোভ অনেকদিনের। সুপ্রিম কোর্ট ফেব্রুয়ারি ২০২৬-এ একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত DA-র বকেয়া দিতে হবে, এবং অন্তত ২৫% অবিলম্বে দিতে হবে।

   

আরও দেখুনঃনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই বহিস্কৃত বিজেপি নেতা

কোর্ট বলেছিল, DA একটা স্ট্যাটুটরি অধিকার, আর্থিক সমস্যা দেখিয়ে এড়ানো যাবে না। প্রায় ২০ লক্ষ কর্মী ও পেনশনারের জন্য এটা বড় সিদ্ধান্ত। কিন্তু সরকার প্রথমে সময় চেয়েছিল, এমনকি ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এক্সটেনশন চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল। কারণ হিসেবে দেখিয়েছিল আর্থিক চাপ, GST-এর প্রভাব আর ২০২৬-এর নির্বাচনের খরচ।এই দেরির জন্য কর্মীরা ক্ষুব্ধ ছিলেন।

ফেব্রুয়ারি-মার্চে ধর্মঘট, সিট-ইন প্রতিবাদ, এমনকি ১৩ মার্চ সারা রাজ্যে ‘সিজ-ওয়ার্ক’ ডাকা হয়েছিল। সংগ্রামী যৌথ মঞ্চের মতো ফোরাম বলছিল, কেন্দ্রীয় কর্মীরা ৫৫% DA পাচ্ছেন, রাজ্যের কর্মীরা মাত্র ১৮% (সম্প্রতি ৪% বাড়ানো হয়েছে)। বকেয়া হাজার কোটির। প্রতিবাদে এসপ্ল্যানেড থেকে কালীঘাট পর্যন্ত মিছিলের পরিকল্পনা ছিল, কিন্তু সরকারের চাপে অনেক জায়গায় অ্যাটেনডেন্স বাধ্যতামূলক করা হয়।

Advertisements

এমন পরিস্থিতিতে ভোট ঘোষণার ঠিক আগে মমতার এই ঘোষণা অনেককে অবাক করেছে। তৃণমূলের সমর্থকরা বলছেন, এটা মমতার প্রতিশ্রুতি পালনের প্রমাণ সরকার আর্থিক চাপ সত্ত্বেও কর্মীদের পাশে দাঁড়িয়েছে। মার্চ থেকে ROPA 2009-এর বকেয়া DA শুরু হবে, নোটিফিকেশন অনুসারে কিস্তিতে দেওয়া হবে। এতে লক্ষ লক্ষ কর্মী, পেনশনার, শিক্ষক, পঞ্চায়েত-পুরসভার কর্মীরা উপকৃত হবেন।

Advertisements