SIR বিতর্কে বড় স্বস্তি নির্বাচন কমিশনের, কী বলল সুপ্রিম কোর্ট?

SIR মামলায় বড় জয় পেল নির্বাচন কমিশন (Supreme Court on SIR) । বিরোধীদের একাধিক আপত্তি কার্যত খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, দেশ…

SIR মামলায় বড় জয় পেল নির্বাচন কমিশন (Supreme Court on SIR) । বিরোধীদের একাধিক আপত্তি কার্যত খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, দেশ জুড়ে SIR চালানোর পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। শুধু তাই নয়, আদালত এও বলেছে যে, এই প্রক্রিয়া আইনসম্মত এবং সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে। ফলে কমিশনের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠছিল, তাতে বড় ধাক্কা খেল বিরোধী শিবির।

Advertisements

এদিন মামলার(Supreme Court on SIR) শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ চারটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে। প্রথমত, নির্বাচন কমিশনের কি SIR পরিচালনা করার ক্ষমতা রয়েছে? এই প্রশ্নের উত্তরে আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ভোটার তালিকা সংশোধন ও পুনর্বিবেচনার দায়িত্ব সাংবিধানিকভাবেই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। তাই SIR পরিচালনা করা কমিশনের ক্ষমতার মধ্যেই পড়ে।

   

দ্বিতীয়ত, কমিশন বৈধ উদ্দেশ্য নিয়েই এই পদক্ষেপ নিয়েছে কি না এবং পুরো প্রক্রিয়া আইন মেনে করা হয়েছে কি না, তা খতিয়ে দেখে আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, নির্বাচন কমিশন সৎ ও বৈধ উদ্দেশ্য নিয়েই এই উদ্যোগ নিয়েছে। আদালত জানায়, ভোটার তালিকাকে আরও নির্ভুল, স্বচ্ছ ও নির্ভরযোগ্য করে তোলাই কমিশনের লক্ষ্য। সেই কারণেই বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, SIR কি (Supreme Court on SIR) এবং সংশ্লিষ্ট বিধির পরিপন্থী? এই বিষয়েও আদালত স্পষ্ট করে দেয় যে, কমিশনের পদক্ষেপ কোনওভাবেই জন প্রতিনিধিত্ব আইন বা বিদ্যমান নির্বাচনী বিধির বিরোধী নয়। বরং আইন অনুযায়ী নির্বাচন কমিশনের যে দায়িত্ব ও ক্ষমতা রয়েছে, তার মধ্যেই থেকে এই কাজ করা হচ্ছে। চতুর্থত, সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন কমিশন নাগরিকদের কাছ থেকে তথ্য বা নথি চাইতে পারে কি না, তা নিয়েও আপত্তি উঠেছিল। এই প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য ও নথি চাওয়ার অধিকার কমিশনের রয়েছে। আদালতের মতে, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisements

সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, নির্বাচন কমিশনের পদক্ষেপকে কোনওভাবেই “আল্ট্রা ভাইরাস” বা আইনবহির্ভূত বলা যাবে না। উল্লেখ্য, “Ultra Vires” একটি ল্যাটিন আইনি শব্দ, যার অর্থ ক্ষমতার সীমার বাইরে গিয়ে কোনও কাজ করা। সুপ্রিম কোর্টের বক্তব্য, “সাধারণ পুনর্বিবেচনার তুলনায় SIR আলাদা হতে পারে, কিন্তু তাই বলে একে আইনবহির্ভূত বলা যায় না।”

রায়ে আদালত আরও উল্লেখ করেছে, “SIR হল নির্ভুল ও সর্বসম্মত ভোটার তালিকা তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” আদালতের মতে, এই প্রক্রিয়া শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, বরং তা গণতন্ত্র ও সাংবিধানিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি বলেও মন্তব্য করেছে বেঞ্চ।

বিশেষ করে বাংলা ও বিহারে SIR নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছিল। বিরোধীদের অভিযোগ ছিল, এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ ভোটারদের হয়রানি করা হতে পারে। তবে সুপ্রিম কোর্টের রায়ের পর স্পষ্ট হয়ে গেল, কমিশনের এই উদ্যোগ সাংবিধানিক কাঠামোর মধ্যেই রয়েছে এবং তা চালিয়ে যেতে কোনও বাধা নেই

Advertisements