শুভঙ্করের বিরুদ্ধে টিকিট কেলেঙ্কারি ঘিরে উত্তাল রাজনীতি, জ্বলল বিধান ভবন প্রাঙ্গণ

প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি শুভঙ্কর সরকারের বিরুদ্ধে টিকিট বিক্রির গুরুতর অভিযোগ ঘিরে বুধবার রীতিমতো রণক্ষেত্রে পরিণত হল বিধানভবন চত্বর। কংগ্রেসের প্রার্থীতালিকা প্রকাশের পর থেকেই দলের…

Congress and DMK Forge Alliance Ahead of State Elections

প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি শুভঙ্কর সরকারের বিরুদ্ধে টিকিট বিক্রির গুরুতর অভিযোগ ঘিরে বুধবার রীতিমতো রণক্ষেত্রে পরিণত হল বিধানভবন চত্বর। কংগ্রেসের প্রার্থীতালিকা প্রকাশের পর থেকেই দলের অন্দরমহলে অসন্তোষ দানা বাঁধছিল। সেই ক্ষোভই এদিন বিস্ফোরিত আকার ধারণ করে। অভিযোগ, বিক্ষোভের জেরে শুরু হয় ব্যাপক গোলমাল, ভাঙচুর এবং হাতাহাতি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, এক কংগ্রেস কর্মীর মাথা ফেটে যায় বলেও জানা গিয়েছে। পাশাপাশি, এই উত্তেজনার মধ্যেই শ্লীলতাহানির অভিযোগও সামনে এসেছে, যা ঘটনাকে আরও বিতর্কিত করে তুলেছে।

Advertisements

দলীয় সূত্রে খবর, প্রার্থীতালিকা ঘোষণার পর থেকেই কলকাতার একাধিক কেন্দ্রে অসন্তোষ ছড়িয়ে পড়ে। বিশেষ করে এন্টালি এবং বালিগঞ্জ কেন্দ্রকে ঘিরে ক্ষোভ ছিল তীব্র। অভিযোগ উঠেছে, এই দুই কেন্দ্রে যোগ্য এবং জনপ্রিয় নেতাদের উপেক্ষা করে টিকিট দেওয়া হয়েছে এমন কিছু ব্যক্তিকে, যাদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রার্থী হওয়ার অভিযোগ রয়েছে। (Congress) বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের দাবি, দলের আদর্শ এবং সংগঠনের দীর্ঘদিনের কর্মীদের বঞ্চিত করে এভাবে টিকিট বণ্টন করা হয়েছে, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এই ক্ষোভ থেকেই বুধবার দুপুরে বিধানভবনে জড়ো হন বহু কংগ্রেস কর্মী-সমর্থক। প্রথমে বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই শুরু হয় বলে দাবি একাংশের। তারা স্লোগান দিতে থাকেন এবং দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানান। (Congress) কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, হঠাৎ করেই শুরু হয় ধাক্কাধাক্কি, তারপর হাতাহাতি এবং ভাঙচুর। বিধানভবনের কার্যালয়ের ভেতরে এবং বাইরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়।

   

এক পক্ষের দাবি, বিক্ষোভ চলাকালীন হঠাৎ করেই এন্টালির দলীয় প্রার্থীর অনুগামীরা হামলা চালায়। সেই হামলাতেই গুরুতর জখম হন এক কংগ্রেস কর্মী, যার মাথা ফেটে যায়। তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, পাল্টা অভিযোগও উঠেছে। অভিযুক্ত পক্ষের দাবি, তারা কোনও রকম উসকানি দেয়নি, বরং পরিকল্পিতভাবে তাদের উপর আক্রমণ চালানো হয়েছে এবং পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা হয়েছে।

Advertisements