পটনা: বিহারের বাকীপুর বিধানসভা উপনির্বাচনে জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (Prashant Kishor)বড় ব্যবধানে জয়লাভ করেছেন। প্রায় ২০,০০০ ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হয়েছেন। এই ফলাফল বিহারের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন, বিজেপি প্রার্থী নীরজ সিনহা এবং মন্ত্রী রাম কৃপাল সিং তিনজনই নিজ নিজ বুথে প্রশান্ত কিশোরের কাছে পরাজিত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
এই জয়কে প্রশান্ত কিশোরের (Prashant Kishor)ব্যক্তিগত জনপ্রিয়তা এবং জন সুরাজের উত্থানের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক কৌশলবিদ হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর এবার সরাসরি নির্বাচনী ময়দানে নেমে নিজের শক্তি প্রমাণ করলেন। বাকীপুরের মানুষ তাঁর ‘পরিবর্তনের ডাক’-এ সাড়া দিয়েছেন বলে জন সুরাজের কর্মীরা মনে করছেন।
আরও দেখুনঃ পথচারীদের জন্য দখলমুক্ত ফুটপাত দিতে হবে! নির্দেশ সুপ্রিমকোর্টের
নির্বাচনী ফলাফল ঘোষণার পর প্রশান্ত কিশোর (Prashant Kishor)তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, “এই জয় শুধু আমার নয়, এটা বাকীপুরের মানুষের জয়। যারা পরিবর্তন চান, যারা উন্নয়ন চান, তাঁদের জয়।” তিনি আরও বলেন, বিহারের রাজনীতিতে এবার নতুন অধ্যায় শুরু হলো। দুর্নীতি, বেকারত্ব ও যুবকদের হতাশার বিরুদ্ধে লড়াই চলবে।অন্যদিকে বিজেপি শিবিরে এই ফলাফল বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
দলের জাতীয় সভাপতি নিতিন নবীন নিজ বুথে হেরে যাওয়ায় দলের অভ্যন্তরীণ আলোচনা শুরু হয়েছে। বিজেপি প্রার্থী নীরজ সিনহাও নিজের বুথে পরাজিত হয়েছেন। মন্ত্রী রাম কৃপাল সিংয়ের বুথেও প্রশান্ত কিশোর এগিয়ে ছিলেন। এই ফলাফল বিজেপির সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন তুলেছে।বাকীপুর উপনির্বাচন ছিল বিহারের রাজনৈতিক সমীকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনটি ঐতিহ্যগতভাবে বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত।
আরও দেখুনঃ পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের উত্তরবঙ্গ সফর! চা শ্রমিকদের সমস্যা সমাধানে মংপু যাত্রা
কিন্তু প্রশান্ত কিশোরের প্রচার, যুবকদের আকর্ষণ এবং স্থানীয় সমস্যাগুলোকে কেন্দ্র করে তাঁর বক্তব্য এবারের ফলাফলে বড় ভূমিকা রেখেছে। তিনি রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের সমস্যা শুনেছেন। এই ‘গ্রাউন্ড লেভেল’ প্রচারণা তাঁকে সাফল্য এনে দিয়েছে।
