খেজুরি’র সমবায় সমিতি পরিচালন কমিটির নির্বাচনে ঘাসফুল ঝড়

মিলন পণ্ডা, খেজুরি ( পূর্ব মেদিনীপুর ) খেজুরিতে সমবায় ভোটে আবারও মুখ থুবড়ে পড়ল বিজেপি (Khejuri cooperative society election )। তাহলে ২৬-এ নির্বাচনের আগে খেজুরি…

khejuri-cooperative-society-election-tmc-sweep

মিলন পণ্ডা, খেজুরি ( পূর্ব মেদিনীপুর ) খেজুরিতে সমবায় ভোটে আবারও মুখ থুবড়ে পড়ল বিজেপি (Khejuri cooperative society election )। তাহলে ২৬-এ নির্বাচনের আগে খেজুরি বিধানসভায় ঘুরে দাঁড়াবে তৃণমূল! একের পর এক সমবায় সমিতি জয়ের পর রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Advertisements

রবিবার খেজুরি টিকাশি গ্রাম পঞ্চায়েতের অড়াবাগা সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন প্রতিনিধি নির্বাচন ছিল। সবকটি আসনে জয়লাভ করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। জয়ের পর সবুজ আবির উড়িয়া উল্লাস করেন তৃণমূল কর্মী সমর্থক থেকে নেতৃত্বরা। সমবায় সমিতির জয়ের পর বিজেপি নেতৃত্বদের হুঁশিয়ারি দেন তৃণমূল নেতৃত্বরা। যদিও এই জয় নিয়ে গুরুত্ব নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস।

   

Tata Sierra-এর টপ ভ্যারিয়েন্টের দাম ঘোষিত হল, জানুন কত

জানাগিয়েছে, রবিবার খেজুরি টিকাশি গ্রাম পঞ্চায়েতের অড়াবাগা সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন প্রতিনিধি নির্বাচন ছিল। এই নির্বাচন ঘিরে উওেজনা ছিল চরমে। পরিচালন কমিটি ধরে রাখতে মরিয়া হয়ে মাঠে নামে তৃনমূল ও বিজেপি। দুই রাজনৈতিক নেত্বয়রা প্রচার শুরু নেমে ছিল। সকাল থেকে নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ন করা হয় খেজুরি থানায় বিশাল পুলিশ বাহিনী। বিকালে ফলাফল গণনা হতেই তৃনমূল সমর্থিত প্রার্থীরা সবকটি আসনে জয়লাভ করে।

Advertisements

সমবায় সমিতির জয় পর কার্যত বিজেপি নেতৃত্ব’কে কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃনমূলের সভাপতি তথা খেজুরি ১ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জলাল উদ্দিন খাঁন। তিনি বলেন ” বিজেপি দীর্ঘদিন থাকার পরও কিছু করতে পারলো না। এখানে বিধায়ক শান্তনু প্রামাণিক ও সাংসদ প্রচারে এসেও কিছু করতে পারেনি। এখানের মানুষ উন্নয়ন বোঝে। সাম্প্রদায়িকতা কোন জায়গা নেই। বিজেপি দুর্নীতি ও মিথ্যা কুৎসার প্রতিবাদে সমবায় সমিতি’তে জয়। গরিব মানুষের উন্নয়ন চায় না। একশো দিনের প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে।

যদিও এই জয় নিয়ে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের বিরোধী দল বিজেপি। কাঁথি সংগঠনীক জেলার বিজেপি সহ সভাপতি তাপস কুমার দলাই বলেন ” বিশেষ সম্প্রদায় মানুষকে ভুল বুঝিয়ে ভোটে জিতেছে। তাছাড়াও মহিলা স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের ভুল বুঝিয়ে ভোট নিয়েছে। এমনকি মাইকিং করে জিনিসপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল “। আরও বলেন ” আমাদেরকে মানুষ আশীর্বাদ করেছে। কম সংখ্যক ভোটে জিতেছে ওরা “।

Advertisements