বিধানসভার মহারণে যোগ দিতে খড়গপুরে দিলীপ

কলকাতা: মহারণে কোমর বেঁধে নামতে খড়গপুর পৌঁছে গেলেন দিলীপ ঘোষ। (Dilip Ghosh)দীর্ঘদিন দলে ব্রাত্য থাকার পর ২০২৬ বিধানসভা নির্বাচনে টিকিট পেয়েছেন দিলীপ ঘোষ। তার প্রিয়…

dilip-ghosh-kharagpur-campaign-bike-rally-2026-election

কলকাতা: মহারণে কোমর বেঁধে নামতে খড়গপুর পৌঁছে গেলেন দিলীপ ঘোষ। (Dilip Ghosh)দীর্ঘদিন দলে ব্রাত্য থাকার পর ২০২৬ বিধানসভা নির্বাচনে টিকিট পেয়েছেন দিলীপ ঘোষ। তার প্রিয় কেন্দ্র খড়গপুর সদর কেন্দ্র থেকে লড়বেন এবারের নির্বাচনে। মঙ্গলবার খড়গপুরে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই যেন উৎসবের আবহ তৈরি হয়।

Advertisements

খড়গপুর শহরের প্রবেশপথে গাড়ি থেকে নামতেই বিজেপি কর্মী ও সমর্থকরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ফুলের মালা, শঙ্খধ্বনি এবং উচ্ছ্বাসে ভরপুর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। চৌরঙ্গি মোড় থেকে শুরু হয় তাঁর জনসংযোগ যাত্রা, যেখানে তিনি মোটরসাইকেলে চড়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে দেখেন।

   

আরও দেখুনঃ ফের ভূমিকম্প উত্তর-পূর্ব ভারতে, জারি সতর্কতা

এই রোডশো কার্যত এক শক্তিপ্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে। শহরের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা আগেই জমায়েত হয়ে ছিলেন। দিলীপ ঘোষের আগমনে তাঁদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আতশবাজি ফাটিয়ে, পতাকা হাতে নাচ-গানে তাঁকে স্বাগত জানান সমর্থকেরা। বহুদিন পর নেতাকে সামনে পেয়ে কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা ফিরে এসেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

খড়গপুর সদর কেন্দ্র বরাবরই দিলীপ ঘোষের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এর আগেও তিনি এখান থেকে জয়লাভ করেছেন এবং এলাকার সঙ্গে তাঁর একটি আলাদা সংযোগ রয়েছে। সেই কারণেই এবারও তিনি এই কেন্দ্রকেই বেছে নিয়েছেন। নিজের ঘরের মাঠে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন এই লড়াই তিনি জয়ের লক্ষ্য নিয়েই শুরু করছেন।

Advertisements

রোডশোর পাশাপাশি দিলীপ ঘোষ শহরের একাধিক মন্দিরে গিয়ে পুজোও দেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে তিনি নিজের প্রচার শুরু করেছেন, যা তাঁর রাজনৈতিক কৌশলেরই অংশ বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাঁদের আস্থা অর্জনের চেষ্টা করছেন তিনি।

Advertisements