‘মুসলিম মুখ্যমন্ত্রী চান মমতাও!’ বিস্ফোরক অর্জুন

কোলকাতা: বিধানসভা নির্বাচন ঘিরে দিনের পর দিন বাড়ছে উত্তেজনার পারদ। (Arjun Singh)রাজনৈতিক সংঘাত থেকে রাজনৈতিক নেতাদের মন্তব্য ঘিরে রাজ্যে বাড়ছে চাপানউতোর। এই আবহেই বিস্ফোরক মন্তব্য…

arjun-singh-remark-mamata-muslim-chief-minister-west-bengal-election

কোলকাতা: বিধানসভা নির্বাচন ঘিরে দিনের পর দিন বাড়ছে উত্তেজনার পারদ। (Arjun Singh)রাজনৈতিক সংঘাত থেকে রাজনৈতিক নেতাদের মন্তব্য ঘিরে রাজ্যে বাড়ছে চাপানউতোর। এই আবহেই বিস্ফোরক মন্তব্য করলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, যদি মুসলিম ভোটাররা তাদের নিজস্ব নেতাদের সমৰ্থন করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ৩০টি আসন পার করতেই হিমশিম খেতে পারে, কিন্তু বাস্তবে এমনটা হবে না। কারণ হুমায়ুন কবির তৃণমূল ছেড়ে দিলেও এখনও মমতার সমর্থক। তিনি আরও বলেন হুমায়ুন কবির চাইছে মুসলিম মুখ্যমন্ত্রী। মমতাও একই জিনিস চাইছেন বংলায়।

Advertisements

অর্জুন সিং বলেন, “মুসলিম ভোট যদি একজন নিজস্ব নেতার পিছনে কনসোলিডেট হয়, তাহলে টিএমসির পক্ষে ৩০টি আসনও ক্রস করা কঠিন হয়ে পড়বে।” কিন্তু তা হওয়ার সম্ভবনা কম। অর্জুন আরও বলেন, হুমায়ুন কবির যে এত বড় বড় কথা বলছে তা মমতার সমর্থনেই বলছে। অন্য কেউ এই ধরণের মমতা বিরোধী কথা বললে তাকে গ্রেফতার হতে হত, এমনটাও দাবি তার।

   

আরও দেখুনঃ মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার হিংসার উস্কানি দেওয়া মাস্টারমাইন্ড শাহজাহান

অর্জুনের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। কারণ নির্বাচনে আসাদুদ্দিন ওয়াইসির মিম এবং হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) জোট বেঁধে মুসলিম ভোটারদের কাছে ‘স্বাধীন নেতৃত্ব’ এবং ‘বিকল্প’র ডাক দিচ্ছে।তৃণমূলের বহিস্কৃত বিধায়ক হুমায়ুন জনতা উন্নয়ন পার্টির হয়ে ১৮২ টি আসনে লড়াই করার কথা বলেছে। ওয়াইসির সঙ্গে হাত মিলিয়ে তিনি বলছেন, টিএমসি মুসলিম ভোট নিয়ে ক্ষমতায় এসে তাদের জন্য কিছুই করেনি বরং মন্দির নির্মাণ করে হিন্দু ভোটারদের তুষ্ট করার চেষ্টা করছে।

হুমায়ুন কবিরের নিজের দল তৈরী এবং মিমের সঙ্গে হাত মেলানোকে স্পষ্ট ভাবেই হুমায়ূনের রাজনৈতিক চাল বলে কটাক্ষ করেছেন অর্জুন সিং। তার মতে মুসলিমরা যদি চায় তাহলে নিজেদের নেতাদের সমর্থন করে মমতাকে হারাতে পারে কিন্তু এসবই আইওয়াশ বা লোক দেখানো এমনটাই দাবি তার।

Advertisements

তবে গতকাল বাংলায় সভা করে ওয়াইসি স্পষ্টভাবে বলেছেন মমতা এবং মোদী দুই ভাইবোন এবং তাদের উপর মানুষের আর বিশ্বাস না করাই উচিত।” তাঁদের লক্ষ্য মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে স্বাধীন রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলা। কবির এমনকি মুখ্যমন্ত্রী পদের দাবিও তুলেছেন এবং মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের ১৫০০ টাকার পরিবর্তে ৩৫০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

Advertisements