কলকাতা: সম্প্রতি NEET প্রশ্নপত্র কাণ্ডের পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে খড়গহস্ত বিরোধী শিবির (Tathagata Roy)। আরশোলাদের আন্দোলনের মধ্যেই একাধিকবার প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করে শিরোনামে এসেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভারতের শিক্ষা ব্যাবস্থার উপরে যে আর ভরসা রাখাই যাচ্ছে না তা স্পষ্ট জানান তিনি। এই আবহেই ফের তাকে কটাক্ষ করে কলম ধরলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়।
তিনি (Tathagata Roy)তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি দাবি করেছেন, ১৯৮৯ সালে খারাপ নম্বরের কারণে রাহুল গান্ধী দিল্লির সেন্ট স্টিফেনস কলেজে ভর্তির যোগ্য ছিলেন না। তখন কেন্দ্রীয় সরকার তাকে শুটিং চ্যাম্পিয়ন ঘোষণা করে স্পোর্টস কোটার মাধ্যমে ভর্তির সুযোগ করে দেয়।তথাগত রায় তার পোস্টে লিখেছেন, সেই বছর রাহুল গান্ধী দরিদ্র নম্বরের কারণে সেন্ট স্টিফেনস কলেজে ভর্তির যোগ্য ছিলেন না।
আরও দেখুনঃ কলকাতা-শিলিগুড়ি রিং রোড প্রকল্পে সবুজ সংকেত! এবার বদলে যাবে দুই শহরের মানচিত্র
এরপর কেন্দ্রীয় সরকার তাকে শুটিং চ্যাম্পিয়ন ঘোষণা করে স্পোর্টস কোটার মাধ্যমে ভর্তি করিয়ে দেয়। তিনি বলেন, এখন যেসব মানুষ শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছেন, তাদের ক্ষেত্রেই এই বিড়ম্বনা। ভারত এক অদ্ভুত দেশ। এখানে এক জন্মগত মূর্খ তথা ভুয়া শুটার আমাদের ‘দরিদ্র’ শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন। রাহুলের সমর্থকদের কোনো মন্তব্য আছে কি?
এই পোস্টে তথাগত রায় (Tathagata Roy)সরাসরি রাহুল গান্ধীর শিক্ষা ব্যবস্থা নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন। নিট প্রশ্নপত্র কাণ্ডের পর রাহুল গান্ধী কেন্দ্রের শিক্ষা নীতিকে তীব্রভাবে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, শিক্ষা ব্যবস্থার ওপর মানুষের আস্থা উঠে যাচ্ছে। সেই সমালোচনার জবাবেই তথাগত রায় পুরনো একটি অভিযোগ তুলে ধরেছেন। তার দাবি, রাহুল গান্ধী নিজেই একসময় স্পোর্টস কোটার সুবিধা নিয়ে কলেজে ভর্তি হয়েছিলেন, যেখানে তার নম্বর যথেষ্ট ছিল না।
আরও দেখুনঃ অনুপ্রবেশ রুখতে বড় সিদ্ধান্ত! ভারত-নেপাল সীমান্তে বাধ্যতামূলক হল ফেস রিকগনিশন-বায়োমেট্রিক স্ক্রিনিং
তথাগতের (Tathagata Roy)এই পোস্ট ঘিরেই ফের সরব হয়েছে রাজনৈতিক মহল। সিংহভাগ মানুষই তথাগতকে সমর্থন করেছেন এবং বলেছেন তিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বিভিন্ন রাজনৈতিক উত্থান পতনের সাক্ষীও বটে। তাই তথাগতের এই মন্তব্যের যথেষ্ট গুরুত্ব রয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মন্তব্য যে রাহুল গান্ধী নিজেই কম নম্বর পেয়ে দুর্নীতির সাহায্য নিয়ে কলেজে ভর্তি হয়েছিলেন তার এখন শিক্ষা ব্যবস্থার উপর এই প্রশ্ন তোলা নীতি বিরুদ্ধ। আবার অন্য দিকে অনেকেই বলেছেন NEET দুর্নীতির পর কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে না এবং যারা সমালোচনা করছেন অন্তত শিক্ষাগত যোগ্যতার জেরে তারা সমালোচনার যোগ্য নন বলেই মনে করেছেন তারা।
