ভারতে বিনিয়োগ বাড়াতে সিঙ্গাপুরের ব্যবসায়ী সংগঠনের সঙ্গে পীযূষ গোয়ালের বৈঠক

কলকাতা: ভারতে বিনিয়োগ ও দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে সিঙ্গাপুরের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ…

piyush-goyal-meets-singapore-business-federation-investment-india

কলকাতা: ভারতে বিনিয়োগ ও দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে সিঙ্গাপুরের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল। শুক্রবার সিঙ্গাপুরে সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন-এর সঙ্গে এই বৈঠক হয়। বৈঠকে সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের চেয়ারম্যান মার্ক লি, সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান প্রসূন মুখার্জি-সহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisements

ভারতে বিনিয়োগ নিয়ে আলোচনা

বৈঠকে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ আরও বাড়ানো এবং ভারতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রসূন মুখার্জি জানিয়েছেন, তাঁর সংস্থা ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস ভারতে পরিকাঠামো ও লজিস্টিক্স ক্ষেত্রে বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ, দিল্লি এবং মহারাষ্ট্রে সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের শাখা খোলার সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বর্তমানে বেঙ্গালুরুতে সংগঠনটির একটি শাখা রয়েছে।

   

Read More: আগামী ৪-৫ বছরে পূর্ব রেলওয়েতে ১২ হাজার কোটির প্রকল্প অনুমোদন কেন্দ্রের

বৈঠকের পর সমাজমাধ্যমে পীযূষ গোয়াল লেখেন, দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে। তাঁদের মতে, ব্যবসায়ী সম্প্রদায় দুই দেশের মধ্যে আরও শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলা, সহযোগিতা বাড়ানো এবং ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের চেয়ারম্যান মার্ক লিও ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

Advertisements

ভারতের সবচেয়ে বড় এফডিআই উৎস সিঙ্গাপুর

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের সবচেয়ে বড় উৎস ছিল সিঙ্গাপুর। ওই অর্থবর্ষে সিঙ্গাপুর থেকে ভারতে মোট ১৯.৮ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে। এপ্রিল ২০০০ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত ভারতে সিঙ্গাপুরের মোট এফডিআই দাঁড়িয়েছে ১৯৪.৭ বিলিয়ন ডলার।

দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়ানোর পাশাপাশি পরিকাঠামো, লজিস্টিক্স এবং অন্যান্য ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করাই এই আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল।

Advertisements