অগস্টে বাতিল একাধিক লোকাল ট্রেন, বিস্তারিত জানুন

ট্রাফিক ব্লকের ফলে ফের বাতিল একাধিক লোকাল ট্রেন (Local Trains Cancelled)। দক্ষিণ-পূর্ব রেল জানাচ্ছে যে ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে যে কারণে ২-দিনে…

Howrah Sealdah local train cancelled

ট্রাফিক ব্লকের ফলে ফের বাতিল একাধিক লোকাল ট্রেন (Local Trains Cancelled)। দক্ষিণ-পূর্ব রেল জানাচ্ছে যে ডানকুনি স্টেশন এলাকায় ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে যে কারণে ২-দিনে মোট ৮টে ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া ডিভিশনে। ১লা অগস্ট রাত ১০:৩০ টা থেকে ২ অগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত মোট ৬ ঘণ্টার ট্রাফিক ব্লক থাকবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে।

Advertisements

ফলে, বাতিল থাকছে হাওড়া, শিয়ালদহ-সহ বারুইপাড়া স্টেশন থেকে একগুচ্ছ লোকাল ট্রেন। যে যে ট্রেন বাতিল করা হয়েছে –

   

১লা অগস্ট ট্রেন বাতিলের তালিকা –

• হাওড়া থেকে বাতিল ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ ট্রেন
• বারুইপাড়া থেকে বাতিল ৩২৪১৪ ট্রেন
• শিয়ালদহ থেকে বাতিল ৩২৪১৩ ট্রেন
• মসাগ্রাম থেকে বাতিল ৩৬০৮৮ ট্রেন
• বর্ধমান থেকে বাতিল ৩৬৮৬০ ট্রেন

Advertisements

২রা অগস্ট ট্রেন বাতিলের তালিকা
• হাওড়া থেকে বাতিল ৩৬৮১১ ট্রেন
• বর্ধমান থেকে বাতিল ৩৬৮১২ ট্রেন

ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রাফিক ব্লক বলে জানিয়েছে রেল। তবে যাত্রার আগে অবশ্যই ট্রেনের সময়সূচি যাচাই করে নেওয়া আবশ্যক।

সম্প্রতি, হাওড়া ডিভিশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য চারদিন রেল পরিষেবা ব্যাহত হয়েছিল। ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ২৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টার জন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হয়। কিছু ট্রেন বাতিল হয় এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়।

Advertisements