খাদ্যের পর এবার শহরের ওষুধের দোকানে হানা, বড়বাজারে শুরু তল্লাশি অভিযান

কলকাতা: খাদ্য দফতরের পর এবার শহরের ওষুধের দোকানগুলিতেও শুরু হলো কড়া নজরদারি ও তল্লাশি অভিযান। বুধবার কলকাতার বড়বাজারের একটি ওষুধের দোকানে হানা দেন আধিকারিকরা। বাজারে…

কলকাতা: খাদ্য দফতরের পর এবার শহরের ওষুধের দোকানগুলিতেও শুরু হলো কড়া নজরদারি ও তল্লাশি অভিযান। বুধবার কলকাতার বড়বাজারের একটি ওষুধের দোকানে হানা দেন আধিকারিকরা। বাজারে মেয়াদউত্তীর্ণ বা মেয়াদ পুরনো ওষুধ বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হচ্ছে। সাধারণ মানুষ বিশেষ করে একটু সাশ্রয়ী দামে ওষুধ কেনার জন্য বড়বাজারে ভিড় করেন, তাই কোনোভাবেই যাতে সাধারণ মানুষ প্রতারিত না হন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। দোকানে মজুত ওষুধের ব্যাচ নম্বর মিলিয়ে দেখার পাশাপাশি ওষুধগুলি আসল না জাল, তাও খতিয়ে দেখছেন আধিকারিকরা।

Advertisements

রেস্তোরাঁ ও খাদ্য প্রতিষ্ঠানগুলিতেও কঠোর ব্যবস্থা

আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে শহরজুড়ে এই ধরনের তল্লাশি অভিযান চলছে। এর আগে অপরিচ্ছন্নতা, খাবারে রাসায়নিক বা কৃত্রিম রং মেশানো (যেমন মিষ্টিতে কৃত্রিম রং ও পনিরে চুল পাওয়ার মতো ঘটনা) এবং মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন করার মতো গুরুতর অভিযোগে কলকাতার মোট ৪০টি রেস্তোরাঁ ও দোকানের লাইসেন্স বাতিল করা হয়েছে। কোথাও ফ্রিজে রাখা কাঁচা মাংস, কোথাও বা ২৫ কেজি তৈরি খাবার কিংবা অপরিচ্ছন্নভাবে রাখা সবজি উদ্ধারের পর দোকানগুলির ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জানা গেছে, এই সমস্ত অভিযুক্ত দোকানগুলি পরবর্তীতে ফের নতুন করে ফুড লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে।

   

কলকাতা বইমেলায় নয়া অধ্যায়! এবারের থিম বন্দে মাতরমের সার্ধশতবর্ষ

বাংলার সরকারি স্কুল হবে আরও পরিবেশের কাছাকাছি! ৩০০ কোটির অনুমোদন সরকারের

Advertisements
Advertisements