কলকাতা: ভোটার তালিকা সংশোধনের সময় নাম বা পদবির সামান্য অমিল কতটা বড় (Ayushman Bharat)সমস্যা তৈরি করতে পারে, তার অভিজ্ঞতা এখনও অনেকের মনে তাজা। এবার সেই পরিস্থিতি এড়াতেই আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধাভোগীদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে বেশ কিছুটা নমনীয় হওয়ার নির্দেশ দিল রাজ্য প্রশাসন।
আধার কার্ড এবং অন্যান্য নথিতে নাম, পদবি, ঠিকানা বা জন্মতারিখে সামান্য পার্থক্য থাকলেই যাতে কোনও প্রকৃত সুবিধাভোগী স্বাস্থ্যবিমার সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
আরও দেখুনঃ NEET আন্দোলন নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দুপুর ৩টের ডেডলাইন দিলেন শাহ
নবান্ন সূত্রে জানা গিয়েছে, জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ বা NH র (Ayushman Bharat)নির্ধারিত নিয়ম মেনেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদনকারীদের নথি যাচাই করতে হবে। তবে পশ্চিমবঙ্গে নাম ও পদবির প্রচলিত বিভিন্ন রূপের কারণে যে ধরনের অসঙ্গতি দেখা যায়, সেগুলিকে বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ নথিতে সামান্য অমিল থাকলেই কোনও আবেদন সরাসরি বাতিল করা যাবে না।
বিশেষ করে বাঙালিদের পদবির ক্ষেত্রে একই পরিবারের বা একই নামের একাধিক প্রচলিত রূপ রয়েছে। কোনও নথিতে মুখার্জি লেখা থাকলেও অন্য নথিতে মুখোপাধ্যায় থাকলে সেটিকে স্বয়ংক্রিয়ভাবে আলাদা পরিচয় হিসেবে দেখা যাবে না। একইভাবে ব্যানার্জি ও বন্দোপাধ্যায়, চ্যাটার্জি ও চট্টোপাধ্যায়, ভট্টাচার্য ও ভট্টাচারিয়া, বসু ও বোস র মতো প্রচলিত ভিন্ন বানান বা রূপের ক্ষেত্রেও নমনীয়তা দেখাতে বলা হয়েছে।
আরও দেখুনঃ পান মশলার প্লাস্টিকের মোড়ক নিষিদ্ধ! কড়া নির্দেশিকা কেন্দ্রের
প্রশাসনের এক আধিকারিকের কথায়, (Ayushman Bharat)এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হল নাম বা পদবির ঐতিহ্যগত এবং ভাষাগত পার্থক্যের কারণে প্রকৃত সুবিধাভোগীদের বাদ পড়া আটকানো। নথিতে সামান্য অমিল থাকলেও যদি সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিতভাবে প্রতিষ্ঠা করা যায়, তাহলে তাঁকে সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করা উচিত নয়।
আয়ুষ্মান ভারত কার্ডের নথি যাচাই নিয়ে রাজ্যের এই নির্দেশের সঙ্গে কয়েক মাস আগের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর অভিজ্ঞতারও যোগ রয়েছে। SIR চলাকালীন বহু ভোটারের ক্ষেত্রে একই ধরনের নাম বা পদবির ভিন্ন রূপকে সফটওয়্যার ‘logical discrepancy’ হিসেবে চিহ্নিত করেছিল। ফলে বহু মুখার্জি, ব্যানার্জি, গাঙ্গুলি বা চ্যাটার্জি পদবির ভোটারকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল। বিয়ের পর পদবি পরিবর্তন করা মহিলাদের ক্ষেত্রেও নথির অমিল নিয়ে তৈরি হয়েছিল নানা জটিলতা।
আরও দেখুনঃ চাঁদে ঘাঁটি তৈরির মার্কিন পরিকল্পনায় ভারত! ISRO-কে NASA-র আমন্ত্রণ
এবার আয়ুষ্মান ভারত প্রকল্পে সেই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ের পর পদবি পরিবর্তন হওয়া বা কোনও নথিতে বাবার নাম না থাকা এই ধরনের বিষয়কে সরাসরি আবেদন বাতিলের কারণ করা যাবে না।
