Ayushman Bharat Scheme: রবিবার থেকে রাজ্যে শুরু হল আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের সঙ্গে শুরু হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাও। জানা যাচ্ছে নতুন প্রকল্পের সুবিধা পাবেন ৩ কোটি ৩৯ লক্ষ উপভোক্তা এবং এই পোর্টালে নথিবদ্ধ থাকবে উপভোক্তাদের যাবতীয় তথ্য। আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে পশ্চিমবঙ্গের ১৯৩০ হাসপাতাল।
আয়ুষ্মান ভারত প্রকল্পের ফলে মোট ১.৪৩ কোটি পরিবারের প্রায় ৬ কোটি মানুষ পাবেন বিনামূল্যে চিকিৎসা সেবা। এরই মধ্যে ৮০ লক্ষ পরিবার পাবেন ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (PM-JAY)-র সুবিধা। এর মধ্যে যারা কেন্দ্রীয় মানদণ্ড অনুযায়ী বাদ পড়বেন, তাদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার নিজস্ব স্বাস্থ্যবিমা সুনিশ্চিত করেছে।
সাধারণ মানুষের কাছে সস্তায় ওষুধ পৌঁছে দিতে দিতে রাজ্যে ৪৫৮টি জন ঔষধি কেন্দ্র শুরু করছে সরকার। এছাড়াও ১০০টি অমৃত ফার্মেসি খুলবে রাজ্য সরকার। সমগ্র দেশজুড়ে এই সুবিধা উপভোগ করতে পারবেন উপভোক্তারা। অর্থাৎ, রাজ্যের বাইরে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে যে কোনও হাসপাতাল থেকে এই প্রকল্পে চিকিৎসা পরিষেবা পাবেন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে সব সময় যে কার্ড সঙ্গে রাখতে হবে, তা বাধ্যতামূলক নয়। কারণ পুরোটাই ডিজিটালাইজড।
