মুম্বই: বলিউডের তিন তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ ( FDA notice)এখন মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের নজরে। বিমল এলাইচি বিজ্ঞাপনে অভিনয় করার জন্য তাঁদের শো-কজ নোটিশ পাঠানো হয়েছে। সংস্থা সন্দেহ করছে, এই বিজ্ঞাপন পরোক্ষভাবে নিষিদ্ধ পান মশলার প্রচার করছে। নোটিশে তিন অভিনেতাকে তাঁদের ভূমিকা স্পষ্ট করতে বলা হয়েছে।মহারাষ্ট্র এফডিএ এই সপ্তাহে নোটিশ জারি করেছে।
অজয় দেবগনকে জুহুর বাড়িতে, শাহরুখ খানকে বান্দ্রার মন্নতে এবং টাইগার শ্রফ কে ( FDA notice)তাঁর প্রোডাকশন হাউসের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, বিজ্ঞাপনটি পরীক্ষা করে দেখা গেছে যে এটি বিমল ব্র্যান্ডকে প্রচার করছে। এই ব্র্যান্ড মূলত পান মশলার সঙ্গেই যুক্ত। মহারাষ্ট্রে ১৩ জুলাই ২০২৬ থেকে এক বছরের জন্য পান মশলা তৈরি, সংরক্ষণ, পরিবহণ, বিতরণ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
আরও দেখুনঃ জি রাম জিতে প্রথম মাসেই তৈরি হয়েছে ৯.৬৯ কোটি পারসন-ডে কাজ! দাবি সরকারের
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্টের ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।এফডিএর মতে, বিজ্ঞাপনের উপস্থাপনা, সংলাপ, পণ্যের নাম এবং বাজারের প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে এটি নিষিদ্ধ পণ্যের পরোক্ষ বা সারোগেট প্রচার হতে পারে। অভিনেতারা ব্র্যান্ড এন্ডোরসার হিসেবে বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। সংস্থা বলছে, এলাইচির নামে বিমল ব্র্যান্ড ব্যবহার করে পান মশলার পরিচিতি ও আকর্ষণ ধরে রাখা বা বাড়ানোর চেষ্টা হয়ে থাকতে পারে।
এতে ভোক্তারা বিভ্রান্ত হতে পারেন।মহারাষ্ট্রে ২০১২ সাল থেকেই তামাক বা (FDA notice)নিকোটিনযুক্ত গুটখা ও পান মশলা নিষিদ্ধ। সম্প্রতি এফডিএ কমিশনার তুকারাম মুন্ডের নেতৃত্বে এই ধরনের পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারোগেট অ্যাডভারটাইজিং নিয়ে এবার প্রথমবারের মতো এভাবে নজরদারি শুরু হয়েছে বলে জানা গেছে। খাদ্যপণ্যের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ক্ষেত্রে জড়িতদের বিরুদ্ধে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
আরও দেখুনঃ পঞ্জাবের পাক সীমান্তবর্তী এলাকায় পালিত হয়নি স্বাধীনতা দিবস! অভিযোগ মানবাধিকার কমিশনের
নোটিশে অভিনেতাদের ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। ( FDA notice)প্রয়োজন হলে ব্যক্তিগত শুনানিরও সুযোগ দেওয়া হবে। একইসঙ্গে বিজ্ঞাপনে অংশগ্রহণ বন্ধ রাখতে এবং সামাজিক মাধ্যমসহ নিজেদের নিয়ন্ত্রণাধীন সব প্ল্যাটফর্ম থেকে প্রচারমূলক কনটেন্ট সরিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। সময়মতো সন্তোষজনক জবাব না পেলে আরও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
