Durga Puja Special Train: পুজোর ভ্রমণে বড় সুখবর! হাওড়া থেকে নতুন ট্রেন! থাকছে স্পেশাল ট্রেনও, জানুন রুট-সময়

পুজো মানেই বাঙালির কাছে আনন্দ, উৎসব আর ঘুরতে যাওয়ার পরিকল্পনা। কেউ পুজোর ছুটিতে উত্তরবঙ্গের পাহাড়ে পাড়ি দেন, আবার কেউ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরতে যাওয়ার…

indian-railways-7-new-amrit-bharat-express-trains-approved

পুজো মানেই বাঙালির কাছে আনন্দ, উৎসব আর ঘুরতে যাওয়ার পরিকল্পনা। কেউ পুজোর ছুটিতে উত্তরবঙ্গের পাহাড়ে পাড়ি দেন, আবার কেউ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। ফলে উৎসবের মরশুমে ট্রেনে যাত্রীচাপও বেড়ে যায় কয়েক গুণ। এই বাড়তি চাপ সামাল দিতে এবার বড় উদ্যোগ নিল পূর্ব রেল। দুর্গাপুজো, দীপাবলি এবং ছটপুজোকে সামনে রেখে দুটি নতুন স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।

Advertisements

রেলের ঘোষণা অনুযায়ী, একটি ট্রেন চলবে হাওড়া থেকে লামডিং এবং অন্যটি কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি রুটে। ফলে উত্তরবঙ্গের পাশাপাশি অসম ও উত্তর-পূর্ব ভারতের যাত্রীদেরও বিশেষ সুবিধা হবে। একই সঙ্গে মুর্শিদাবাদ, মালদহ-সহ একাধিক জেলার যাত্রীরাও এই পরিষেবা ব্যবহার করতে পারবেন।

   

হাওড়া-লামডিং পুজো স্পেশাল

০৩০০৫ হাওড়া-লামডিং পুজো স্পেশাল প্রতি শুক্রবার হাওড়া থেকে সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে। ১৬ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট সাতটি ট্রিপ চালানো হবে। পরের দিন সকাল ৮টায় লামডিং পৌঁছবে ট্রেনটি। ফেরার পথে ০৩০০৬ লামডিং-হাওড়া স্পেশাল প্রতি শনিবার সকাল ১১টায় ছাড়বে এবং পরের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। এই পরিষেবা ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

Advertisements

এই ট্রেনের গুরুত্বপূর্ণ স্টপেজগুলির মধ্যে রয়েছে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা এবং মালদহ টাউন। ট্রেনে থাকছে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার এবং এসি কামরা।

কলকাতা-নিউ জলপাইগুড়ি স্পেশাল

অন্যদিকে, ০৩১২৯ কলকাতা-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল প্রতি শনিবার ও রবিবার কলকাতা থেকে রাত ১১টা ১০ মিনিটে ছাড়বে। ১৭ অক্টোবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মোট ১৪টি ট্রিপ চালানো হবে। পরের দিন সকাল ১০টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে ট্রেনটি।

ফেরার পথে ০৩১৩০ নিউ জলপাইগুড়ি-কলকাতা স্পেশাল প্রতি রবিবার ও সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে ছাড়বে এবং পরের দিন রাত ১২টা ৪০ মিনিটে কলকাতায় পৌঁছবে। নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফরাক্কা ও মালদহ টাউন এই ট্রেনের উল্লেখযোগ্য স্টপেজ।

রেল জানিয়েছে, এই দুই স্পেশাল ট্রেনের টিকিট বুকিং শুরুর তারিখ পরে জানানো হবে। ফলে পুজোর ছুটিতে ট্রেনে ভ্রমণের পরিকল্পনা থাকলে রেলের পরবর্তী ঘোষণার দিকে নজর রাখা জরুরি।

Advertisements