‘মুন্নাভাই’ স্টাইলে নিট জালিয়াতি! পরীক্ষার্থীর বদলে পরীক্ষা দিতে গিয়ে বিহারে ধৃত ২৪

পাটনা: প্রশ্নফাঁস বিতর্কের জেরে বাতিল হওয়া নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার পুনর্নির্ধারিত পর্বেও জালিয়াতির ছায়া! রবিবার দেশজুড়ে ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী নিট পুনর্পরীক্ষায় বসেন। আর সেদিনই বিহারের…

NEET UG 2026 Retest Scam 24 Arrested in Bihar

পাটনা: প্রশ্নফাঁস বিতর্কের জেরে বাতিল হওয়া নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার পুনর্নির্ধারিত পর্বেও জালিয়াতির ছায়া! রবিবার দেশজুড়ে ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী নিট পুনর্পরীক্ষায় বসেন। আর সেদিনই বিহারের লখিসরাইয়ে আসল পরীক্ষার্থীর বদলে ভাড়ায় আনা ‘সলভার’ (Solver) বা প্রক্সি বসিয়ে পরীক্ষা দেওয়ানোর এক বিরাট চক্রের পর্দাফাঁস করল পুলিশ। এই ঘটনায় মেডিক্যাল পড়ুয়া ও বায়োমেট্রিক সংস্থার কর্মী-সহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, জালিয়াতির এই পদ্ধতি ২০০৩ সালের জনপ্রিয় ছবি ‘মুন্নাভাই এমবিবিএস’-এর কথা মনে করিয়ে দেয়।

Advertisements

পুলিশ সূত্রে খবর, রবিবার লখিসরাইয়ের একটি পরীক্ষাকেন্দ্রে বায়োমেট্রিক কোম্পানির কর্মী সেজে প্রবেশ করেন ময়াঙ্ক কাশ্যপ নামে পাটনা মেডিক্যাল কলেজের (PMCH) এক ছাত্র। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাঁকে হাতেনাতে ধরে। তাঁকে জেরা করেই পুলিশ আরও কয়েকটি স্কুলে হানা দেয় এবং চক্রের বাকিদের পাকড়াও করে। ধৃতদের মধ্যে ১৪ জনই বায়োমেট্রিক কোম্পানির কর্মী। এই কর্মীদের মদতেই অর্থের বিনিময়ে ‘সলভার’-দের পরীক্ষাকেন্দ্রে ঢোকানো হয়েছিল।

   

পুলিশ জানিয়েছে, এই চক্রের অন্যতম পান্ডা গয়ার এএনএম মেডিক্যাল কলেজের ছাত্র অর্পিত রাজ। তাৎপর্যপূর্ণভাবে, অর্পিতকে এর আগে নিট-পিজি প্রশ্নফাঁস কাণ্ডেও জেরা করেছিল সিবিআই। এছাড়া ধৃত ‘সলভার’-দের মধ্যে রয়েছে রায়বরেলি এইমস-এর (AIIMS) পড়ুয়া সৌরভ ঝা, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নার্সিং ছাত্রী পুনম কুমারী এবং দিল্লির শাহদারা মেডিক্যাল কলেজের এক ইন্টার্ন।

নিট পরীক্ষার সময় মেডিক্যাল পড়ুয়ারা যাতে জালিয়াতিতে না জড়ান, তার জন্য কলেজগুলির তরফে ক্যাম্পাসের বাইরে যাওয়ায় কড়া নিষেধাজ্ঞা ছিল। নজরদারির জন্য পিএমসিএইচ ক্যাম্পাসে সেমিনারেরও আয়োজন করেছিল। কিন্তু অসুস্থতার ভুয়ো কারণ দেখিয়ে অভিযুক্ত পড়ুয়ারা ছুটি নিয়ে এই জালিয়াতিতে অংশ নেয়। এত কড়াকড়ির মধ্যেও কীভাবে এই চক্র সক্রিয় হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিহার পুলিশ বর্তমানে এই বিশাল চক্রের শিকড় খুঁজতে জোরকদমে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Advertisements
Advertisements