‘ভারতের শিল্পক্ষেত্রে বিপ্লব আনবে AI!’ নতুন প্রজন্মকে AI মুখী করতে বার্তা মোদীর

ভদোদরা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI যে আগামী দিনের কর্মসংস্থান ও শিল্পক্ষেত্রের (AI revolution)চেহারা আমূল বদলে দিতে চলেছে, তা আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

modi-ai-revolution-indian-industries

ভদোদরা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI যে আগামী দিনের কর্মসংস্থান ও শিল্পক্ষেত্রের (AI revolution)চেহারা আমূল বদলে দিতে চলেছে, তা আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার গুজরাটের ভদোদরায় ‘NAMO for Viksit Bharat’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের যুবসমাজকে AI-নির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisements

প্রধানমন্ত্রীর বার্তা, AI-তে (AI revolution)দক্ষতার প্রয়োজন আর শুধুমাত্র তথ্যপ্রযুক্তি বা IT ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। কৃষি থেকে স্বাস্থ্য, উৎপাদন শিল্প থেকে রোবোটিক্স প্রায় প্রতিটি ক্ষেত্রেই AI নতুন সুযোগ তৈরি করতে পারে।

   

আরও দেখুনঃ আকাশ প্রতিরক্ষায় আরও ভয়ঙ্কর! নভেম্বরেই ভারতে আসছে পঞ্চম S-400

মোদী বলেন, ভারতের তরুণ প্রজন্মকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা AI-এর সম্ভাবনাকে বুঝতে পারে এবং নিজেদের দক্ষতার সঙ্গে প্রযুক্তিকে কাজে লাগাতে পারে। তাঁর মতে, কোনও তরুণ যদি কোনও নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষ হন, তাহলে AI-এর সাহায্যে সেই ক্ষেত্রের জন্য নতুন সমাধান তৈরি করা সম্ভব। অর্থাৎ AI-কে শুধুমাত্র একটি আলাদা প্রযুক্তি হিসেবে দেখলে চলবে না, বরং নিজেদের পেশাগত দক্ষতার সঙ্গে তাকে যুক্ত করাই হবে আগামী দিনের বড় চ্যালেঞ্জ ও সুযোগ।

Advertisements

প্রধানমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, কৃষিক্ষেত্রে AI ব্যবহার করে নতুন প্রযুক্তি ও সমাধান তৈরি করা যেতে পারে। কৃষির উৎপাদনশীলতা বাড়ানো, চাষাবাদে প্রযুক্তির ব্যবহার কিংবা কৃষকদের জন্য আরও কার্যকর পরিষেবা তৈরির ক্ষেত্রে AI গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। একইভাবে স্বাস্থ্যক্ষেত্রেও এই প্রযুক্তির মাধ্যমে নতুন ধরনের প্রযুক্তিগত সমাধান তৈরি করার সুযোগ রয়েছে। রোগ নির্ণয়, চিকিৎসা পরিষেবা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো সম্ভব বলে মনে করা হচ্ছে।

উৎপাদন শিল্পের ক্ষেত্রেও AI-কে বিশেষ গুরুত্ব দিয়েছেন মোদী। (AI revolution)তাঁর বক্তব্য অনুযায়ী, AI ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো এবং শিল্পক্ষেত্রে নতুন প্রযুক্তির প্রয়োগ সম্ভব। এর পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও AI নতুন দরজা খুলে দিতে পারে। বিশেষ করে রোবোটিক্সের মতো প্রযুক্তিনির্ভর ক্ষেত্রে তরুণরা নিজেদের স্টার্টআপ তৈরি করতে পারেন বলে উল্লেখ করেন তিনি।

এই কারণেই AI-তে দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তোলার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভারত সরকার এই উদ্দেশ্যে একটি বড় প্রচারাভিযান শুরু করতে চলেছে। এর লক্ষ্য হবে দেশের যুবসমাজকে AI-এর সঙ্গে পরিচিত করে তোলা এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহারের উপযোগী করে তৈরি করা। শুধু দেশের অভ্যন্তরীণ শিল্পের জন্য নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রতিযোগিতা করার মতো দক্ষতা ভারতীয় তরুণদের মধ্যে তৈরি করার প্রয়োজন রয়েছে বলে বার্তা দিয়েছেন তিনি।

Advertisements