দেশে নাশকতার ছক বানচাল! ধৃত ২০০-র বেশি জঙ্গি, জানালেন অমিত শাহ

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের আগেই বড়সড় নাশকতার ছক বানচাল করল ভারতীয় নিরাপত্তা বাহিনী। দেশজুড়ে ১৪টি রাজ্যে একযোগে তল্লাশি চালিয়ে সম্পূর্ণ ধ্বংস করা হল পাকিস্তানের আইএসআই (ISI)…

amit-shah-neet-protest

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের আগেই বড়সড় নাশকতার ছক বানচাল করল ভারতীয় নিরাপত্তা বাহিনী। দেশজুড়ে ১৪টি রাজ্যে একযোগে তল্লাশি চালিয়ে সম্পূর্ণ ধ্বংস করা হল পাকিস্তানের আইএসআই (ISI) মদতপুষ্ট জঙ্গি সংগঠন ‘শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক’ (Shahzad Bhatti Network)। এই মেগা অপারেশনে ওই সংগঠনের ২০০ জনেরও বেশি সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisements

কী জানালেন অমিত শাহ?

সোমবার এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, “স্বাধীনতা দিবসের আগেই মোদী সরকার আইএসআই মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে ধ্বংস করেছে এবং ২০০ জনেরও বেশি সদস্যকে গ্রেফতার করে তাদের নাশকতামূলক হামলার পরিকল্পনা বানচাল করেছে।” তিনি আরও জানান, ভারতের নিরাপত্তা বাহিনী ১৪টি রাজ্যে একযোগে অভিযান চালিয়ে এই নেটওয়ার্ককে ছিন্নভিন্ন করে দিয়েছে, যা সন্ত্রাসবাদের প্রতি ভারতের ‘জিরো-টলারেন্স’ নীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

   

উদ্ধার প্রচুর অস্ত্র ও বিস্ফোরক

স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ‘আইএসআই-অর্থপুষ্ট’ এই জঙ্গি গোষ্ঠী দেশজুড়ে একাধিক সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত ছিল। তল্লাশি অভিযানে তাদের কাছ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED), পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরির ছাপ মারা গ্রেনেড, পিস্তল, তাজা কার্তুজ এবং গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

মেগা অপারেশনের খুঁটিনাটি

স্বরাষ্ট্রমন্ত্রকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই জঙ্গি সংগঠনটি মূলত আইইডি ও পেট্রোল বোমা হামলা এবং টার্গেটেড কিলিংয়ের সঙ্গে যুক্ত ছিল। পুলিশ, প্রতিরক্ষা এবং ধর্মীয় স্থানগুলিতে রেকি করার জন্য এরা স্থানীয়দের টাকা দিত। গত ১২ অগস্ট রাজ্য পুলিশের সঙ্গে রিয়েল-টাইম ইন্টেলিজেন্স শেয়ার করে এই মেগা অপারেশন চালানো হয়। ১৪টি রাজ্য জুড়ে মোট ২৫৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশ (৬২), হরিয়ানা (৫২), দিল্লি (৫১), পাঞ্জাব (৪৪), রাজস্থান (১৫) এবং মহারাষ্ট্রে (৮) সবচেয়ে বেশি ধরপাকড় হয়েছে। এই ঘটনায় ৮০টির বেশি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

Advertisements

বাংলাতেও এসটিএফ-এর জালে পাক চর

এই অভিযানের আবহেই সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ (STF) ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে সন্দেহভাজন এক পাকিস্তানি নাগরিক-সহ দু’জনকে গ্রেফতার করেছে। ধৃত রানা রউফ ওরফে ওয়াহাব আলম পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। উত্তর ২৪ পরগনার হাবরা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে সরাসরি যোগাযোগের অভিযোগে কলকাতার তপসিয়া থেকে মহম্মদ ইজাজ নামে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, কোচবিহার জেলা থেকেও আইএসআই-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ।

যোগী রাজ্যে ফের অ্যাকশন! মিরাটে ATS র হাতে গ্রেফতার জৈশ জঙ্গি মহম্মদ জাফর

নেতাজির অন্তর্ধান রহস্য! চন্দ্রচূড় ঘোষের গবেষণা নিয়ে নয়া সিরিজ OTT তে

Advertisements