মাঝআকাশে বিকল ইঞ্জিন, গোয়ায় জরুরি অবতরণ! ইন্ডিগোর ২২০ যাত্রীর কী হল?

পানাজি: আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই মাঝআকাশে আচমকা বিকল বিমানের একটি ইঞ্জিন! ১৪ হাজার ফুট উচ্চতায় তখন চরম আতঙ্ক। তবে পাইলটের তৎপরতায় এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের…

পানাজি: আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই মাঝআকাশে আচমকা বিকল বিমানের একটি ইঞ্জিন! ১৪ হাজার ফুট উচ্চতায় তখন চরম আতঙ্ক। তবে পাইলটের তৎপরতায় এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) দ্রুত পদক্ষেপে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ইন্ডিগোর (IndiGo) দিল্লিগামী একটি বিমানের ২২০ জন যাত্রী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে গোয়ার আকাশে। মাঝপথ থেকেই গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়।

Advertisements

কী ঘটেছিল আকাশে?

বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৯টা ১৬ মিনিট নাগাদ ২২০ জন যাত্রী নিয়ে গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর ৬ই ২১০২ (6E 2102) উড়ানটি। আকাশে ওড়ার সামান্য পরেই পাইলট বুঝতে পারেন বিমানের একটি ইঞ্জিনে বড়সড় প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে এবং সেটি কাজ করছে না। পরিস্থিতি বেগতিক বুঝে তিনি সঙ্গে সঙ্গে এটিসি-র সঙ্গে যোগাযোগ করেন। এরপরই সকাল ৯টা ২৮ মিনিট নাগাদ বিমানবন্দরে ‘পূর্ণাঙ্গ জরুরি অবস্থা’ (Full emergency) ঘোষণা করা হয় এবং বিমানটিকে নিরাপদে অবতরণের জন্য গোয়ায় ফিরিয়ে আনা হয়। এভিয়েশন ট্র্যাকার ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, মহারাষ্ট্র উপকূলের কাছাকাছি ১৪ হাজার ফুট উচ্চতায় পৌঁছনোর পরই বিমানটি গোয়ার দিকে মুখ ঘোরায়।

   

কেমন আছেন যাত্রীরা?

সকাল ৯টা ৫১ মিনিট নাগাদ গোয়া বিমানবন্দরের ২৮ নম্বর রানওয়েতে বিমানটি নিরাপদে অবতরণ করে। স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা। সকাল ১০টা ৩ মিনিট নাগাদ জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং তাঁদের বোর্ডিং এলাকায় বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকাল ১১টা ৪৫ মিনিটে বিমানটির দিল্লি পৌঁছনোর কথা ছিল। তবে প্রযুক্তিগত ছাড়পত্র ও অন্যান্য প্রক্রিয়া শেষে বিমানটি বিকেল সাড়ে ৩টে নাগাদ ফের দিল্লির উদ্দেশে রওনা হতে পারে বলে জানা গিয়েছে।

ইন্ডিগোর বিমানে আগেও বিভ্রাট

মাঝআকাশে ইন্ডিগোর বিমানের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে গত ১২ অগস্ট কলকাতা থেকে চেন্নাইগামী একটি ইন্ডিগো বিমানেরও একইভাবে মাঝআকাশে বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। সেবারও ২২৪ জন যাত্রী নিয়ে চেন্নাই বিমানবন্দরে পূর্ণাঙ্গ জরুরি অবস্থা জারি করে বিমানটির জরুরি অবতরণ করানো হয়েছিল।

Advertisements

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Advertisements