নয়াদিল্লি: ভারতের ইলেকট্রনিক্স শিল্প গত এক দশকে যে ভাবে বদলে গিয়েছে, (India electronics)তারই বড় ছবি উঠে এল কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক পরিসংখ্যানে। সরকারি তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে ভারতের ইলেকট্রনিক্স রফতানি ১১ গুণেরও বেশি বেড়ে ৪.২৪ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।
শুধু রফতানিই নয়, দেশের মোবাইল ফোন উৎপাদন, ডিজিটাল সংযোগ এবং কর্মসংস্থানেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। বিশেষ করে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে মহিলাদের অংশগ্রহণ বাড়ার বিষয়টিও সরকারের প্রকাশিত তথ্যে গুরুত্ব পেয়েছে।
সরকারের দেওয়া তথ্য অনুসারে, ২০১৪-১৫ সালে ভারতের ইলেকট্রনিক্স রফতানি (India electronics)ছিল প্রায় ৩৮ হাজার কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪.২৪ লক্ষ কোটি টাকা। বর্তমানে ইলেকট্রনিক পণ্য ভারতের তৃতীয় বৃহত্তম রফতানি ক্ষেত্র হয়ে উঠেছে। ২০২৫ অর্থবর্ষে ইলেকট্রনিক্স পণ্যের রফতানির মূল্য ছিল ৪৭.৯৬ বিলিয়ন মার্কিন ডলার। এই বৃদ্ধিকে ভারতের উৎপাদন ক্ষমতা বাড়ার অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবেই দেখছে কেন্দ্র।
আরও দেখুনঃ সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের! রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি
এই পরিবর্তনের পিছনে একাধিক সরকারি উদ্যোগের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। Production Linked Incentive বা PLI প্রকল্প, Electronics Components Manufacturing Scheme বা ECMS, India Semiconductor Mission এবং Modified Electronics Manufacturing Clusters 2.0-এর মতো প্রকল্পের মাধ্যমে দেশে ইলেকট্রনিক্স উৎপাদনের পরিকাঠামো শক্তিশালী করার চেষ্টা হয়েছে। এর ফলে বিদেশি সংস্থার পাশাপাশি দেশীয় সংস্থাগুলিও ভারতে উৎপাদন বাড়ানোর সুযোগ পেয়েছে।
মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রেও ভারতের অগ্রগতি উল্লেখযোগ্য। সরকারি পরিসংখ্যান বলছে, ২০১৪-১৫ সালে দেশে মোবাইল ফোনের উৎপাদনের মূল্য ছিল প্রায় ১৮ হাজার কোটি টাকা। ২০২৫-২৬ সালে সেই অঙ্ক বেড়ে ৬.২৭ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে।
একই সময়ে মোবাইল ফোন রফতানি ১,৫০০ কোটি টাকা থেকে বেড়ে ২.৫৯ লক্ষ কোটি টাকা হয়েছে। অর্থাৎ প্রায় ১৬৫ গুণ বৃদ্ধি পেয়েছে মোবাইল রফতানি। এক সময় ভারতের রফতানি তালিকায় মোবাইল ফোনের অবস্থান ছিল ১৫৩তম। এখন সেটিই দেশের বৃহত্তম রফতানি পণ্যে পরিণত হয়েছে বলে সরকারি তথ্যে দাবি করা হয়েছে।
আরও দেখুনঃ টানাপড়েন ভুলে নয়া সমীকরণ! ব্রিকসের আগেই মোদী-তারেক বৈঠক?
এই শিল্পের সঙ্গে কর্মসংস্থানের ছবিটিও বদলেছে। (India electronics)মোবাইল ফোন উৎপাদন ক্ষেত্রেই প্রায় ১২ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ এখানে নজর কেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, মোবাইল ম্যানুফ্যাকচারিংয়ের কর্মীদের প্রায় ৭০ শতাংশই মহিলা। সামগ্রিক ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমে মহিলাদের অংশগ্রহণ প্রায় ৩০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। ফলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মহিলাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার বিষয়টিও সামনে এসেছে।
শুধু কারখানা ও রফতানির পরিসংখ্যানেই নয়, ভারতের ডিজিটাল অর্থনীতিও দ্রুত বিস্তৃত হয়েছে। সরকারের দাবি, বর্তমানে দেশের GDP-র প্রায় ১৪ শতাংশ পর্যন্ত ডিজিটাল অর্থনীতির অবদান রয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও গত এক দশকে কয়েক গুণ বেড়েছে। ২০১৪ সালে দেশে ইন্টারনেট সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল প্রায় ২৫.১৫ কোটি। ২০২৬ সালের মার্চে তা বেড়ে ১০৯.২ কোটিরও বেশি হয়েছে।
