এয়ার ইন্ডিয়ার ড্রাগ টেস্টে ‘ফেল’ ২ পাইলট

নয়াদিল্লি: ফুকেট-দিল্লি বিমানে বড়সড় বিপত্তির পরই পাইলটদের জন্য কড়া নিয়ম চালু করেছে এয়ার ইন্ডিয়া (Air India)। গত ১৩ অগস্ট থেকে পাইলটদের জন্য বাধ্যতামূলক ড্রাগ স্ক্রিনিং…

নয়াদিল্লি: ফুকেট-দিল্লি বিমানে বড়সড় বিপত্তির পরই পাইলটদের জন্য কড়া নিয়ম চালু করেছে এয়ার ইন্ডিয়া (Air India)। গত ১৩ অগস্ট থেকে পাইলটদের জন্য বাধ্যতামূলক ড্রাগ স্ক্রিনিং টেস্ট শুরু করেছে উড়ান সংস্থাটি। আর সেই পরীক্ষাতেই এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। সূত্র মারফত জানা গিয়েছে, প্রথম দফার পরীক্ষায় এয়ার ইন্ডিয়ার ২ জন পাইলটের ড্রাগ টেস্টের রিপোর্ট ‘নন-নেগেটিভ’ এসেছে। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত আপাতত ওই দুই পাইলটকে ডি-রোস্টার করা হয়েছে বা কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।

Advertisements

পরীক্ষায় ঠিক কী জানা গিয়েছে?

সূত্র মারফত জানা গিয়েছে, এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়ার প্রায় ৩০০ থেকে ৪০০ জন পাইলটের ড্রাগ টেস্ট করা হয়েছে। এর মধ্যেই ২ জন পাইলটের প্রাথমিক টেস্টের রিপোর্ট ‘নন-নেগেটিভ’ এসেছে। তবে এখনই তাঁদের বিরুদ্ধে কোনও চূড়ান্ত পদক্ষেপ করা হচ্ছে না। সূত্রের খবর, অনেক সময় সাধারণ বা প্রেসক্রিপশন-যুক্ত ওষুধ খেলেও প্রাথমিক রিপোর্ট ‘নন-নেগেটিভ’ আসতে পারে। তাই চূড়ান্ত বা ‘কনফার্মেটরি’ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

   

কেন এই কড়া পদক্ষেপ এয়ার ইন্ডিয়ার?

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার AI2379 ফুকেট-দিল্লি বিমানে মাঝ-আকাশে প্রবল ঝাঁকুনি বা টার্বুলেন্সের জেরে ১৭ জন যাত্রী আহত হন। পরে তদন্তে নেমে জানা যায়, ওই বিমানের এক পাইলট মারিজুয়ানা (গাঁজা) সেবন করেছিলেন। তাঁর ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পরই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া। যাত্রীদের সুরক্ষা এবং উড়ান সংস্থার ওপর মানুষের বিশ্বাস অটুট রাখতে গত ১৩ অগস্ট থেকে সমস্ত পাইলটের জন্য ‘ফুল স্ক্রিনিং’ বা বাধ্যতামূলক ড্রাগ টেস্ট শুরু করে তারা।

নিয়ম বদলের পথে ডিজিসিএ (DGCA)

ফুকেট-দিল্লি বিমানের ওই ঘটনার পর নড়েচড়ে বসেছে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থাও (DGCA)। সূত্রের খবর, পাইলটদের জন্য বর্তমানে যে ড্রাগ টেস্টিং কাঠামো রয়েছে, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে ডিজিসিএ-কে। এমনকি, অন্যান্য দেশে পাইলটদের জন্য কী ধরনের ডোপ-টেস্টিং প্রোটোকল মেনে চলা হয়, তা-ও খতিয়ে দেখতে বলা হয়েছে। ডিজিসিএ-র এই পর্যালোচনা শেষ হওয়ার পরই ভারতে পাইলটদের জন্য আরও কঠোর ডোপ-টেস্টিং নিয়মাবলি কার্যকর করা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisements

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Advertisements