২০২৫ থেকে উন্নতি হয়েছে ভারত-চিন সীমান্তে! উদ্বেগ বাড়ছে LOC তে

নয়াদিল্লি: ভারত-চিন সীমান্তে ২০২৫ সালে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। (China PLA)প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা LAC বরাবর নিজেদের সেনা মোতায়েন উল্লেখযোগ্যভাবে কমিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি বা…

china-pla-lac-drone-threat

নয়াদিল্লি: ভারত-চিন সীমান্তে ২০২৫ সালে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। (China PLA)প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা LAC বরাবর নিজেদের সেনা মোতায়েন উল্লেখযোগ্যভাবে কমিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি বা PLA। ভারতীয় সেনার ২০২৫-২৬ সালের বার্ষিক রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে।

Advertisements

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে LAC-এর বিপরীতে এবং চিনের প্রচলিত প্রশিক্ষণ এলাকায় প্রায় ১০টি Combined Arms Brigade-সমতুল্য বাহিনী মোতায়েন রয়েছে। (China PLA)সেনার মতে, রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক স্তরে ভারত ও চিনের মধ্যে যোগাযোগ ফের সক্রিয় হওয়াই সীমান্ত পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল হওয়ার অন্যতম কারণ।

   

আরও দেখুনঃ ৭২ ঘণ্টা, ১৫টি গুরুত্বপূর্ণ বৈঠক: ব্রিকস সামিটে কীভাবে কূটনৈতিক মাস্টারস্ট্রোক দিলেন মোদী

২০২৫ সালে ভারত-চিন সামরিক সংলাপও ফের শুরু হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল পূর্ব লাদাখে অক্টোবর মাসে অনুষ্ঠিত ২৩তম Corps Commander-level/Senior Highest Military Commander-level বৈঠক। সীমান্তের বিভিন্ন সেক্টরে Border Personnel Meeting-ও অব্যাহত ছিল।

Advertisements

ভারতীয় সেনার রিপোর্ট বলছে, PLA-র সঙ্গে এই বৈঠকগুলি মোটের উপর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং দুই পক্ষই উদ্বেগের বিষয়গুলি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছে। (China PLA)তবে চিন সেনা কমালেও ভারত নিজের প্রস্তুতিতে কোনও ঢিলেমি দেয়নি। LAC-এর সমস্ত সেক্টরে ভারতীয় বাহিনীর মোতায়েন এখনও শক্তিশালী এবং যেকোনও আকস্মিক পরিস্থিতির মোকাবিলায় তারা প্রস্তুত বলে জানিয়েছে সেনা।

রিপোর্টে একইসঙ্গে Operation Sindoor-এর অভিজ্ঞতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভারতীয় সেনার মতে, এই অভিযানে দেশের বহুস্তরীয় বা multi-domain যুদ্ধক্ষমতা, গোয়েন্দা তথ্য ব্যবহারের দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং তিন বাহিনীর যৌথ অপারেশন পরিচালনার প্রস্তুতি স্পষ্ট হয়েছে। অভিযানের পর নিজেদের সক্ষমতার ঘাটতি পর্যালোচনা করে বাহিনী পুনর্গঠন, আরও বেশি jointness এবং নতুন প্রযুক্তি দ্রুত অন্তর্ভুক্ত করার দিকে জোর দেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও রিপোর্টে ইতিবাচক ছবি তুলে ধরা হয়েছে। (China PLA)সেনার দাবি, সামগ্রিক পরিস্থিতি দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে রয়েছে। হিংসার মাত্রা কমেছে, বিক্ষোভের ঘটনা হ্রাস পেয়েছে এবং ২০২৫ সালে পাথর ছোড়ার কোনও ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দাদের সরকারি ও সেনা পরিচালিত উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণও বেড়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

তবে Operation Sindoor-এর সময় জম্মু-কাশ্মীর এবং Line of Control-এর পরিস্থিতিতে বড় পরিবর্তন এসেছিল। ২০২৫ সালের ১০ ও ১২ মে দুই দেশের Directors General of Military Operations বা DGMO-র মধ্যে আলোচনার পর পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়। যদিও ভারতীয় সেনা স্পষ্ট করে দিয়েছে, সীমান্তে অনিশ্চয়তার সম্ভাবনা এখনও পুরোপুরি শেষ হয়নি।

২০২৫ সালে LoC দিয়ে জঙ্গি অনুপ্রবেশের ছয়টি চেষ্টা হয়েছিল বলে জানিয়েছে সেনা। সেই সময় ১২ জন পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করা হয়। আগের বছরের তুলনায় অনুপ্রবেশের চেষ্টা কমলেও সেনার মূল্যায়ন, জঙ্গিরা এখন আন্তর্জাতিক সীমান্তকেও বেশি ব্যবহার করার চেষ্টা করছে। বিশেষ করে মাদক এবং যুদ্ধের কাজে ব্যবহারযোগ্য সামগ্রী পাচারে সীমান্তপথ ব্যবহারের প্রবণতা বেড়েছে।

Advertisements