দুঃসংবাদ সুরাপ্রেমীদের জন্য, ইরান সংঘাতের ধাক্কায় বিয়ারের দাম ঊর্ধ্বগতি

নয়াদিল্লি: ইরানকে কেন্দ্র করে চলা আন্তর্জাতিক সংঘাতের প্রভাব এবার ভারতের বিয়ার বাজারেও স্পষ্ট হতে শুরু করেছে৷ গ্রীষ্মের মরশুম শুরু হতেই বিয়ারের চাহিদা যখন দ্রুত বাড়ছে,…

Beer

নয়াদিল্লি: ইরানকে কেন্দ্র করে চলা আন্তর্জাতিক সংঘাতের প্রভাব এবার ভারতের বিয়ার বাজারেও স্পষ্ট হতে শুরু করেছে৷ গ্রীষ্মের মরশুম শুরু হতেই বিয়ারের চাহিদা যখন দ্রুত বাড়ছে, ঠিক তখনই সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷

Advertisements

বিশ্বের অন্যতম বড় বিয়ার প্রস্তুতকারক সংস্থা বিয়ার সংস্থা হাইনেকেন এবং কার্লসবার্গের ভারতের বাজারে সরবরাহ বজায় রাখতে সমস্যার কথা জানিয়েছে। তবে এই সমস্যার মূল কারণ বিয়ারের মান বা উৎপাদন নয়, বরং প্যাকেজিং উপকরণের সংকট। সংঘাতের কারণে প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় কাঁচের বোতল তৈরির উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বোতলের দাম প্রায় ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে অ্যালুমিনিয়াম আমদানিতে সমস্যা দেখা দেওয়ায় বিয়ারের ক্যান তৈরিতেও প্রভাব পড়ছে।

   

এছাড়াও, প্যাকেজিংয়ের অন্যান্য উপাদান যেমন কাগজের কার্টন, লেবেল ও টেপের দামও বেড়েছে। এর ফলে সামগ্রিক উৎপাদন ব্যয় অনেকটাই বেড়ে গিয়েছে, যা শিল্পের উপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে ‘ব্রুয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার’ পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান খরচের চাপ সামলাতে গিয়ে সংস্থাগুলির পক্ষে আগের দামে বিয়ার বিক্রি করা কঠিন হয়ে পড়ছে। তাই বিভিন্ন রাজ্য সরকারের কাছে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বিয়ারের দাম বাড়ানোর আবেদন জানানো হয়েছে।

ভারতে গ্রীষ্মকাল বিয়ারের চাহিদার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কিন্তু এই সময়েই যদি সরবরাহে ঘাটতি তৈরি হয়, তাহলে বাজারে দাম বৃদ্ধি প্রায় অবধারিত।

Advertisements
Advertisements