অষ্টম পে কমিশনের কাজ কত দূর? কবে বাড়বে ডিএ?

নয়াদিল্লি: জুলাই মাসের মহার্ঘ ভাতা (DA) বা ডিএ বৃদ্ধির অপেক্ষায় প্রহর গুনছেন দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। এরই পাশাপাশি, সরকারি কর্মচারীদের বেতন…

8th Pay Commission Fitment Factor

নয়াদিল্লি: জুলাই মাসের মহার্ঘ ভাতা (DA) বা ডিএ বৃদ্ধির অপেক্ষায় প্রহর গুনছেন দেশের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। এরই পাশাপাশি, সরকারি কর্মচারীদের বেতন ও ভাতার কাঠামো নির্ধারণ করতে গঠিত অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়েও সামনে এল বড় আপডেট। সব মিলিয়ে উৎসবের মরশুমের আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ নতুন খবর রয়েছে।

Advertisements

জুলাইয়ের ডিএ বৃদ্ধি নিয়ে কী ভাবছে সরকার?

কেন্দ্রীয় মন্ত্রিসভা এখনও জুলাইয়ের সংশোধিত ডিএ রেট নিয়ে আনুষ্ঠানিক কোনও বিজ্ঞপ্তি জারি করেনি। সাধারণত বছরে দু’বার ‘অল ইন্ডিয়া কনজ্যুমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স’ (AICPI-IW)-এর ডেটার ওপর ভিত্তি করে ডিএ সংশোধন করা হয়। চলতি বছরের ১ জানুয়ারি সরকার ডিএ ৫৮ শতাংশ থেকে ২ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করেছিল। পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ বা ডিআর-ও (DR) ৬০ শতাংশ করা হয়। এবার চলতি বছরের দ্বিতীয় দফার ঘোষণার পালা। বিশেষজ্ঞ মহলের জল্পনা অনুযায়ী, এবার ডিএ ৩ শতাংশ বাড়তে পারে, যার ফলে তা ৬০ থেকে বেড়ে ৬৩ শতাংশে পৌঁছবে। যদিও আনুষ্ঠানিক ঘোষণার পরেই ডিএ বৃদ্ধির সঠিক হার জানা যাবে।

   

অষ্টম পে কমিশনের জোরকদমে আলোচনা

গত বছর ৩ নভেম্বর কেন্দ্রীয় সরকার বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে অষ্টম বেতন কমিশন গঠন করেছিল। সরকারি কর্মী, পেনশনভোগী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর এই অস্থায়ী সংস্থা তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে। গত মঙ্গলবারই জয়পুরের ‘এইচসিএম রিপা’ (HCM RIPA)-তে কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। কর্মরত কর্মচারীদের মতামত ও ধারণা তুলে ধরার সুযোগ করে দেওয়াই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।

কমিশনের পরবর্তী বৈঠক ও ফিটমেন্ট ফ্যাক্টর

অষ্টম বেতন কমিশনের পরবর্তী সূচি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর পুদুচেরিতে, ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর চণ্ডীগড়ে এবং ৭ ও ৮ অক্টোবর বেঙ্গালুরুতে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, ২০২৭ সালের মে-জুন মাস নাগাদ কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দেবে।

Advertisements

বেতন বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ (Fitment factor)। ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল যথাক্রমে ১.৮৬ এবং ২.৫৭। অষ্টম পে কমিশনে বিপিএমএস (BPMS), এনসি জেসিএম (NC-JCM) এবং এআইডিইএফ (AIDEF)-এর মতো কর্মী সংগঠনগুলি আরও বেশি ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানাচ্ছে। আগামী দিনে বেতন, ভাতা এবং পেনশন কতটা বৃদ্ধি পাবে, তা মূলত এই ফিটমেন্ট ফ্যাক্টর ও কমিশনের চূড়ান্ত সুপারিশের ওপরই নির্ভর করবে।

বোম্বে ক্রিমারি নাম নিয়ে এবার আইসক্রিমের বাজারে পা রাখল আম্বানি গ্ৰুপ

রেলে বিপ্লব! ৬ টি নতুন ফ্রেইট লাইন নির্মাণে বেসরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্বে রেল

Advertisements