কলকাতা: আগস্টে Tata Motors-এর গাড়ি কিনলে মিলছে বড়সড় ছাড়। ICE, CNG এবং EV মডেল মিলিয়ে নির্বাচিত গাড়িতে মোট সুবিধা পৌঁছে যাচ্ছে ৩.৫ লাখ টাকা পর্যন্ত। তবে মডেল, ভ্যারিয়েন্ট, স্টক, ডিলারশিপ এবং ক্রেতার যোগ্যতার উপর নির্ভর করে অফারের পরিমাণ বদলাতে পারে।
Tiago ও Tigor: নতুন Tiago Facelift-এ এই মাসে কোনও অফিসিয়াল ছাড় নেই। তবে pre-facelift Tiago ও Tigor-এর XE ছাড়া অন্যান্য ভ্যারিয়েন্টে ১৫,০০০ টাকা cash discount, ১০,০০০ টাকা exchange bonus অথবা ১৫,০০০ টাকা scrappage benefit পাওয়া যাচ্ছে। নির্বাচিত Tiago pre-facelift-এ রয়েছে আরও ৫,০০০ টাকা Freedom Celebration bonus। অন্যদিকে pre-facelift Tiago EV-তে সুবিধা পৌঁছতে পারে ১.৪৫ লাখ টাকাপর্যন্ত।
Altroz: গাড়িটিতে ৩৫,০০০ টাকা পর্যন্ত cash benefit মিলছে। এর সঙ্গে ১৫,০০০ টাকা exchange support এবং ২০,০০০ টাকা পর্যন্ত scrappage benefit রয়েছে।
Punch: সাধারণ Punch-এ আগস্টে কোনও অফিসিয়াল অফার নেই। তবে pre-facelift Punch EV-তে stock availability অনুযায়ী সুবিধা পাওয়া যাচ্ছে ১.৪৫ লাখ টাকা পর্যন্ত।
Nexon: ICE Nexon-এ ৫৫,০০০ টাকা পর্যন্ত cash discount-এর পাশাপাশি ১৫,০০০ টাকা exchange এবং ২০,০০০ টাকা scrappage benefit রয়েছে। Nexon EV-তে মিলছে ৪৫,০০০ টাকা পর্যন্ত সুবিধা।
Curvv: Curvv-এ ৩০,০০০ টাকা cash discount, ৪০,০০০ টাকা exchange bonus, ৪৫,০০০ টাকা scrappage benefit এবং ৫০,০০০ টাকা loyalty bonus রয়েছে। তবে সবচেয়ে বড় অফারটি Curvv EV-এর MY2025 stock-এ। নির্দিষ্ট গাড়িতে মোট সুবিধা ৩.৫ লাখ টাকারও বেশি হতে পারে।
Sierra: নতুন Sierra ICE-তে নির্বাচিত ভ্যারিয়েন্টে ৩০,০০০ টাকা scrappage benefit এবং loyalty incentive রয়েছে। Sierra EV-তে আপাতত কোনও অফিসিয়াল discount নেই।
Harrier ও Safari: এই দুই মডেলে ১০,০০০ cash discount, ২৫,০০০ টাকা exchange bonus এবং ৩৫,০০০ টাকা scrappage benefit মিলছে।
Harrier EV: এই মাসে Harrier EV-তে রয়েছে আরও বড় সুবিধা। ১ লাখ টাকা পর্যন্ত Freedom Celebration offer, ৫০,০০০ টাকা exchange bonus এবং ৭৫,০০০ টাকা scrappage benefit রয়েছে। Tata EV মালিকদের জন্য ১ লাখ টাকা পর্যন্ত loyalty benefit এবং Tata ICE মালিকদের জন্য অতিরিক্ত loyalty সুবিধাও পাওয়া যেতে পারে।
এছাড়াও নির্বাচিত ভ্যারিয়েন্টে Tata Group-এর কর্মীদের জন্য corporate discount রয়েছে। তবে অফারগুলি স্টক, শহর, ডিলার, মডেল ইয়ার, ভ্যারিয়েন্ট এবং ক্রেতার eligibility অনুযায়ী পরিবর্তিত হতে পারে। গাড়ি কেনার আগে সংশ্লিষ্ট ডিলারের কাছ থেকে final discount এবং on-road price নিশ্চিত করে নেওয়া জরুরি।
