মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন হুমায়ুন কবীর

ফের বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবীরের (Humayun Kabir)। মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন মুর্শিদাবাদের বিতর্কিত নেতা হুমায়ুন কবীর। এর আগে অভিযোগ করেন যে আম জনতা উন্নয়ন পার্টির কর্মীদের…

Police Detain Humayun Kabir’s Son in Connection with Inquiry

ফের বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবীরের (Humayun Kabir)। মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন মুর্শিদাবাদের বিতর্কিত নেতা হুমায়ুন কবীর। এর আগে অভিযোগ করেন যে আম জনতা উন্নয়ন পার্টির কর্মীদের ‘মিথ্যা মামলায়’ গ্রেফতার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্রুত মৃত্যুর জন্য প্রার্থনা করবেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন হুমায়ুন কবীর।

Advertisements

কী বলেছেন হুমায়ুন? হুমায়ুন বলেন, “আমাদের যেমন এইভাবে তার (মুখ্যমন্ত্রীর) পুলিশ দিয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমরা রাত জেগে জেগে লুকিয়ে বেড়াচ্ছি, চুরি করে বেড়াচ্ছে আমাদের কর্মীরা। তারা কী করবে? ওঁর জন্য বদদোয়া (অনিষ্ট কামনা) দেবে না তো ওর জন্য আরও প্রধানমন্ত্রী হোক তাই বলব? তো ওঁকে যত তাড়াতাড়ি উপরওয়ালা টিকিট কাটিয়ে দেয় ওরকম করে, সেইটার তো দোয়া করব।”

   

নিজের বক্তব্যে অনড় থেকে তিনি অজিত পাওয়ার এবং ইন্দিরা গান্ধীর মৃত্যুর ঘটনাকেও উদাহরণ হিসেবে উল্লেখ করেন রেজিনগরের এজেইউপি নেতা।

Advertisements