এবারের পুজোয় তাক লাগানো পরিক্রমা! কোন রুটে বাস-ট্রাম-লঞ্চ ছাড়বে, জেনে নিন বিশদে

কলকাতা: বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোকে আরও স্মরণীয় ও আনন্দদায়ক করে তুলতে দারুণ উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দফতর। বনেদি বাড়ির অন্দরমহল থেকে কলকাতার বিখ্যাত বারোয়ারি পুজো,…

কলকাতা: বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোকে আরও স্মরণীয় ও আনন্দদায়ক করে তুলতে দারুণ উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দফতর। বনেদি বাড়ির অন্দরমহল থেকে কলকাতার বিখ্যাত বারোয়ারি পুজো, সবকিছুই খুব সহজে ঘুরে দেখার জন্য বিশেষ ‘পুজো পরিক্রমা’ (Pujo Parikrama)-র সরকারি সূচি ও ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। বাস, বিলাসবহুল এসি যান, ঐতিহ্যবাহী ট্রাম কিংবা গঙ্গার জলপথ, সব মাধ্যমেই পুজো দেখার এই বিশেষ সুযোগ থাকছে রাজ্যবাসীর জন্য।

Advertisements

এক নজরে পরিক্রমার প্রধান আকর্ষণ ও বিবরণ

বনেদি বাড়ির পুজো (এসপ্ল্যানেড থেকে): সপ্তমী, অষ্টমী ও নবমীতে এসপ্ল্যানেড থেকে সকাল ৮টায় বাস ছাড়বে। ভাড়ার পরিমাণ জনপ্রতি ২,৪০০ টাকা (৫-১০ বছর বয়সীদের জন্য ১৮৫০ টাকা)। তালিকায় রয়েছে শোভাবাজার রাজবাড়ি, রানি রাসমণির বাড়ি, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ির মতো ঐতিহ্যশালী নাম।

   

কলকাতার বনেদি বাড়ির পুজো (বারাসত থেকে): সপ্তমী ও নবমীতে বারাসত কলোনি মোড় থেকে সকাল ৮টায় বাস ছাড়বে। জনপ্রতি ভাড়া ২,৫০০ টাকা। মানিকতলার ঘোষ পরিবার, চোরবাগান চট্টোপাধ্যায় বা শিবকৃষ্ণ দাঁ বাড়ির পুজো এর অন্তর্ভুক্ত।

বিলাসবহুল বাসে কলকাতার পুজো পরিক্রমা: এসপ্ল্যানেড ও বারাসত থেকে সকাল ৯টায় ছাড়বে। একডালিয়া, সিংহী পার্ক, মুদিয়ালি, কলেজ স্কোয়ারের মতো নামী পুজো দেখার এই প্যাকেজে স্ন্যাক্স, চা ও লাঞ্চের ব্যবস্থাও থাকছে। ভাড়া ২৪০০-২৫০০ টাকা।

Advertisements

শহরতলির পুজো পরিক্রমা: হাওড়া, টালিগঞ্জ, ডানলপ ও ব্যারাকপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে বাস ছাড়বে। জনপ্রতি ভাড়া ১,০০০ থেকে ১,১০০ টাকা।

এসি ট্রামে পুজো পরিক্রমা: সপ্তমীতে ও নবমীতে সকাল ১০টায় যাত্রা শুরু। হাতিবাগান সর্বজনীন, কাসিবোস লেন বা একডালিয়ার পুজো দেখার এই ট্রামযাত্রার ভাড়া জনপ্রতি মাত্র ৮০০ টাকা।

জলপথে পুজো পরিক্রমা: মিলেনিয়াম পার্ক থেকে সকাল ১১টায় লঞ্চে যাত্রা শুরু হয়ে আহিরীটোলা ঘাট পর্যন্ত যাবে, সেখান থেকে এসি বাসে পুজো ঘুরে ফের লঞ্চে মিলেনিয়াম পার্কে ফেরা যাবে। জনপ্রতি ভাড়া ৮০০ টাকা।

জয়রামবাটি ও কামারপুকুর দর্শন: অষ্টমীর দিন ভোরবেলা (এসপ্ল্যানেড থেকে ভোর ৫টা ও বারাসত থেকে ভোর ৪:১৫টায়) স্পেশাল সিএনজি বাস ছাড়বে। এসপ্ল্যানেড থেকে ভাড়া ১,৫০০ টাকা এবং বারাসত থেকে ১,৭০০ টাকা।

কোথায় পাবেন টিকিট?

এসপ্ল্যানেড ট্রাম ডিপো, টালিগঞ্জ ট্রাম ডিপো, যাদবপুর ৮বি টার্মিনাস, গড়িয়া, বেহালা চৌরাস্তা, কাঁকুড়গাছি এবং বারাসত কলোনি মোড় ও তিতুমীর বাসস্ট্যান্ডের বুকিং কাউন্টার বা পরিবহণ ভবন থেকে টিকিট সংগ্রহ করা যাবে। বুকিং সংক্রান্ত সহায়তার জন্য ৯৮৩০১৭৭০০০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

শেয়ার বাজারে রক্তক্ষয়: ১২০০ পয়েন্ট বসল সেনসেক্স, ২৩,১00-এর নিচে নামল নিফটি

জয়ের স্বপ্নভঙ্গ! রিঙে এগিয়ে থেকেও ইনজুরির জেরে ছিটকে গেলেন ভারতীয় বক্সার সুমিত কুণ্ডুু

 

Advertisements