বৃহস্পতিবার কলকাতায় পেট্রল-ডিজেলের দাম কত? বিশ্ববাজারে কমল অপরিশোধিত তেলের দর, জেনে নিন জ্বালানির দাম

আজ অর্থাৎ বৃহস্পতিবার শহরে বাড়ল না জ্বালানির দাম। এনডিটিভির রিপোর্ট বলছে ২৪ সেপ্টেম্বর  কলকাতায় পেট্রল-ডিজেলের দামে কোনও পরিবর্বতন করা হয়নি। আজ রাজ্যের বিভিন্ন এলাকায় ও…

Kolkata Fuel Price Update: Petrol 105.41, Diesel 92.02 Today

আজ অর্থাৎ বৃহস্পতিবার শহরে বাড়ল না জ্বালানির দাম। এনডিটিভির রিপোর্ট বলছে ২৪ সেপ্টেম্বর  কলকাতায় পেট্রল-ডিজেলের দামে কোনও পরিবর্বতন করা হয়নি। আজ রাজ্যের বিভিন্ন এলাকায় ও কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১১৩.৫১ টাকা। গত এক মাস ধরেই এই দামে কোনও পরিবর্তন আসেনি।

Advertisements

দাম এক রয়েছে ডিজেলেরও। শহর কলকাতায় বুধবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৯৯.৮২ টাকা। অগাষ্টেও এই দামে কোনও হেরফের দেখা যায়নি। সেপ্টেম্বর মাসেও প্রথম থেকেই ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।  মঙ্গলবারের রিপোর্ট বলছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে স্বস্তি মিলেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১০০ ডলারের নীচে নেমেছে। আগের দিন ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১০০.৩৪ ডলারে থেমেছিল, যা এক দিনে ৩.৪ শতাংশ কম। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI-ও কমে প্রায় ৯৫.৭৮ ডলারে নেমেছিল।

   
অপরিশোধিত তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে

তবে এদিন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে সামান্য হেরফের দেখা গিয়েছে। বুধবার ব্রেন্ট ক্রুড ফিউচার্স সামান্য বেড়ে ব্যারেল প্রতি প্রায় ৯৯.৬২ ডলার হলেও বাজার ছিল দুই সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন স্তরের কাছাকাছি। অন্যদিকে WTI ক্রুডের দাম ছিল প্রায় ৯০.০৮ ডলার প্রতি ব্যারেল।

এদিকে, কলকাতার মতোই গতকালের দামেই অন্যান্য মেট্রো শহরগুলিতে বিকোচ্ছে জ্বালানি। গত এক সপ্তাহের দামেই কিনতে হচ্ছে পেট্রল ডিজেল। দেশের অন্যান্য বড় শহরেও জ্বালানির দাম গতকালের মতোই রয়েছে। দিল্লিতে পেট্রল ১০২.১২ টাকা এবং ডিজেল ৯৫.২০ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রল ১১১.২১ টাকা এবং ডিজেল ৯৭.৮৩ টাকা। চেন্নাইয়ে পেট্রল ১০৭.৭৭ টাকা এবং ডিজেল ৯৯.৫৫ টাকা প্রতি লিটার। উল্লেখ্য, দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় জ্বালানির দাম বেশি।

Advertisements
Advertisements