NCPI দখলের চেষ্টা? বিদ্রোহী ২০ সাংসদকে নিয়ে বিস্ফোরক দাবি প্রতিষ্ঠাতা সদস্য শান্তনুর, স্পিকারকে চিঠি

NCPI বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া ঘিরে টানাপোড়েন থামার নাম নেই। তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যে ২০ জন সামসদ এই দলে যোগ দিয়েছিলেন, তাঁদের…

NCPI বা ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া ঘিরে টানাপোড়েন থামার নাম নেই। তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে যে ২০ জন সামসদ এই দলে যোগ দিয়েছিলেন, তাঁদের সেই যোগদান নিয়ে প্রশ্নের পর প্রশ্ন উঠছে। কী হবে এই সাংসদদের রাজনৈতিক ভবিষ্যৎ? সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষরা এরপর কী পদক্ষেপ নেবেন, তা নিয়ে চর্চা চলছে।

Advertisements

ইতিমধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সময় চেয়েছেন বিদ্রোহী সাংসদরা। তাঁদের কাছে দলত্যাগ সংক্রান্ত নোটিসের জবাব চাওয়া হয়েছিল। সেই জবাব দেওয়ার জন্য আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন সাংসদরা। ২২শে সেপ্টেম্বরের মধ্যে জবাব দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হলেও, আরও ৪ সপ্তাহ অর্থাৎ ১ মাস সময় বেশি চেয়েছেন বিদ্রোহী সাংসদরা। এই দলের সংসদীয় চেয়ারপার্সন কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন জবাব দেওয়ার জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে বেশ কিছুটা সময় প্রয়োজন। তাই সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছে।

   

এদিকে NCPI-তে বিদ্রোহী সাংসদদের অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যে সময় তাঁরা তৃণমূল কংগ্রেস ছেড়ে দল বদলে এনসিপিআই-তে যোগ দেন, সেই অবস্থানই এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এই দলবদল ও লোকসভায় স্বীকৃতি নিয়ে সাংবিধানিক প্রশ্ন ওঠা শুরু হয়েছে। উল্লেখ্য, এই সাংসদরা লোকসভা স্পীকারের কাছে পৃথক আসনের দাবি জানিয়েছিলেন।

দলের বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধেই আবার অভিযোগ এনেছেন NCPI-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তথা জাতীয় সংগঠনের সঙ্গে যুক্ত শান্তনু দে। তিনি বলেছেন দলের প্রতিষ্ঠাতা ও পুরোনো কর্মীদের সঙ্গে আলোচনা না করেই বিদ্রোহী সাংসদরা নতুন কাঠামো তৈরি করতে চাইছেন, যা বেআইনী। শান্তনু আরও জানিয়েছেন দল তৈরির সময় যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের কাউকেই এই সিদ্ধান্তের কথা আগে জানানো হয়নি। তাঁকেও কোনও বৈঠকে ডাকা হয়নি বলে অভিযোগ।

Advertisements

এরপরেই লোকসভার স্পীকার ওম বিড়লার কাছে পালটা চিঠি দিয়েছেন শান্তনু। ফলে NCPI-তে ২০ জন বিদ্রোহী সাংসদের অবস্থান ঠিক কী এবং দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ কার হাতে, তা নিয়েই চলছে চাপান উতোর।

Advertisements