১৬ অক্টোবর রাজ্যসভা নির্বাচন, উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডে ১১ আসনে ভোট

মঙ্গলবার নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের ১১টি রাজ্যসভা আসনের ভোটের দিন ঘোষণা করল। আগামী ১৬ অক্টোবর এই দুই রাজ্যের ১১টি রাজ্যসভা আসনে নির্বাচন। এরমধ্যে উত্তরপ্রদেশের…

TMC braces for setback as two Rajya Sabha MPs may exit

মঙ্গলবার নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের ১১টি রাজ্যসভা আসনের ভোটের দিন ঘোষণা করল। আগামী ১৬ অক্টোবর এই দুই রাজ্যের ১১টি রাজ্যসভা আসনে নির্বাচন। এরমধ্যে উত্তরপ্রদেশের ১০টি ও উত্তরাখণ্ডের ১টি আসন রয়েছে। বর্তমান সদস্যদের পদের মেয়াদ শেষ হওয়ার কারণেই ভোটগ্রহণ করা হচ্ছে এখানে।

Advertisements
সম্পূর্ণ সময়সূচি দেওয়া হল

বিজ্ঞপ্তি জারির তারিখ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬

   

মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: ৬ অক্টোবর, ২০২৬

মনোনয়ন যাচাই-বাছাই: ৭ অক্টোবর, ২০২৬

Advertisements

নমিনেশন প্রত্যাহারের শেষ তারিখ: ৯ অক্টোবর, ২০২৬

ভোটগ্রহণের তারিখ: ১৬ অক্টোবর, ২০২৬, সকাল ৯:০০টা থেকে বিকেল ৪:০০টা পর্যন্ত

ভোট গণনা: ১৬ অক্টোবর, ২০২৬, বিকেল ৫টা থেকে

নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার শেষ তারিখ: ১৯ অক্টোবর, ২০২৬

উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশ থেকে ২৫ নভেম্বর ১০ জন রাজ্যসভা সদস্যের পদের মেয়াদ শেষ হতে চলেছে। এই ১০টির মধ্যে বর্তমানে ৮টি আসনই বিজেপির ঝুলিতে। এছাড়াও সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির দখলে রয়েছে ১টি করে আসন। অবসর নিতে চলেছেন

দিনেশ শর্মা (বিজেপি)
হরদীপ সিং পুরী (বিজেপি)
অরুণ সিং (বিজেপি)
বানওয়ারী লাল ভার্মা (বিজেপি)
ব্রিজ লাল (বিজেপি)
নীরজ শেখর (বিজেপি)
সীমা দ্বিবেদী (বিজেপি)
গীতা শাক্য (বিজেপি)
রাম গোপাল যাদব (এসপি)
রামজি গৌতম (বিএসপি)

উত্তরাখণ্ড

নরেশ বনসলের রাজ্যসভার পদের মেয়াদ শেষ হচ্ছে।

এছাড়াও ২০২৬ সালের ১৬ই জুলাই রুক্মিণী মল্লিকের (কোয়েল) পদত্যাগের ফলে পশ্চিমবঙ্গের একটি আসন শূন্য হয়। তাঁর কার্যকাল মূলত ২০৩২ সালের ২রা এপ্রিল পর্যন্ত স্থায়ী হওয়ার কথা ছিল।

জেনে রাখা ভালো যে রাজ্যসভার সদস্যদের নির্বাচন সাধারণ মানুষের সরাসরি ভোটে হয় না। সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যরা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে Single Transferable Vote-এর মাধ্যমে রাজ্যসভার সদস্য নির্বাচন করেন। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ; সদস্যদের একাংশ প্রতি দু’বছর অন্তর অবসর নেন এবং পূর্ণ মেয়াদ ছয় বছর।

Advertisements