Delhi SIR: এসআইআর নোটিশ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে! নোটিশ পেলেন কেজরিওয়ালও

এসআইআর নোটিশ নিয়ে ফের বিতর্ক। এবার নোটিশ ধরানো হল খোদ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে। এর পাশাপাশি নোটিশ দেওয়া হয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি…

west-bengal-aero-suspension-election-commission-action

এসআইআর নোটিশ নিয়ে ফের বিতর্ক। এবার নোটিশ ধরানো হল খোদ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে। এর পাশাপাশি নোটিশ দেওয়া হয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরিবন্দ কেজরিওয়ালকেও। যদিও শেষ পাওয়া খবরে জানা গিয়েছে পরে নথি যাচাই করে রেখা গুপ্তার ভোটার এন্ট্রি বৈধ বলে নিশ্চিত করে। দিল্লির নির্বাচন দফতর জানিয়েছে বয়স নিয়ে দেওয়া অসঙ্গতির জেরেই নোটিশ পেয়েছিলেন রেখা গুপ্তা।

Advertisements
কেজরিওয়ালের পরিবারকে নোটিশ

দিল্লির নির্বাচন দফতরের সূত্র বলছে SIR প্রক্রিয়ায় নোটিশ পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল, বাবা গোবিন্দ রাম কেজরিওয়াল, মা গীতা দেবী এবং ২৫ বছর বয়সি ছেলে পুলকিত কেজরিওয়াল। ‘Unmapped with Last SIR’ বিভাগে তাঁদের নাম উঠেছে বলে জানা গিয়েছে। এই ৫ জনেরই নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে।

   

নির্বাচন দফতর সূত্রে খবর যে বুথ কেজরিওয়াল পরিবার ভোট দেন, সেই বুথেরই ১১০জনকে এসআইআর নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ, শুধুমাত্র কেজরিওয়াল পরিবারের ক্ষেত্রেই এই পদক্ষেপ নয়, সংশ্লিষ্ট বুথের একাধিক ভোটারের নথি যাচাই করা হচ্ছে।

দিল্লির বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও নোটিশ পেয়েছেন আরও বহু হেভিওয়েট। নোটিস প্রাপ্তদের তালিকাটা বেশ দীর্ঘ। সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, তাঁর স্ত্রী সুদেশ ধনকড়, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল, প্রাক্তন মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী, দিল্লির মন্ত্রী প্রবেশ সিংয়ের।

Advertisements
রেখা গুপ্তাকে কেন নোটিশ

রেখা গুপ্ত এসআইআর নোটিস পেয়েছেন ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’তে। তাঁর বাবা বা মায়ের সঙ্গে বয়সের ফারাক ১৫ বছরের কম। আসলে একা রেখা গুপ্ত নন, দিল্লির প্রায় ৩৩ লক্ষ ভোটারের বাড়িতে নোটিস পৌঁছেছে। এই বিষয়ে নির্বাচন কমিশন জানিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়া হয়নি। শুধু বিএলও বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে তাঁর নাম যাচাই করেছেন। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের পরিবার SIR-এর সঙ্গে নাম ম্যাপ করেননি বলে নোটিশ পেয়েছেন।

Advertisements