উৎসবের আগেই কল্পতরু মুখ্যমন্ত্রী শুভেন্দু! বন থেকে শিক্ষা, বেতন বাড়ল কাদের?

কলকাতা: আসন্ন উৎসবের মরশুমের ঠিক আগেই রাজ্যবাসী ও সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ আর্থিক সহায়তার কথা ঘোষণা করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণায় শিক্ষা এবং…

কলকাতা: আসন্ন উৎসবের মরশুমের ঠিক আগেই রাজ্যবাসী ও সরকারি কর্মীদের জন্য একগুচ্ছ আর্থিক সহায়তার কথা ঘোষণা করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ঘোষণায় শিক্ষা এবং বন দপ্তরের বহু চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মী আর্থিকভাবে সরাসরি উপকৃত হতে চলেছেন। চলতি বাজেটে যে ১৪টি ভিন্ন স্তরের কর্মীর জন্য আলাদা করে কোনও বরাদ্দ ছিল না, মূলত তাঁদের কথা মাথায় রেখেই এই বিশেষ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। আগামী ১০ সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশন বসতে চলেছে, তার প্রাক্কালেই এই বিরাট ঘোষণা প্রকাশ্যে এল।

Advertisements

বন দফতরে আর্থিক সুবিধা

প্রশাসনের শীর্ষ স্তর থেকে জানানো হয়েছে, বন সহায়কদের মাসিক পারিশ্রমিক ২ হাজার টাকা বাড়ানো হয়েছে। এর ফলে রাজ্যের প্রায় দেড় হাজার কর্মী সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি, পরিবেশ সুরক্ষায় নিযুক্ত ফরেস্ট গার্ড, ফরেস্টার এবং ডেপুটি রেঞ্জারদের ভাতাও একলপ্তে ৫ হাজার টাকা করে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকেই এই বর্ধিত ভাতার নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

   

শিক্ষা ক্ষেত্রে বিরাট চমক

সব চেয়ে বড় আর্থিক সুবিধার ঘোষণা করা হয়েছে শিক্ষা ক্ষেত্রে। প্রাথমিক এবং উচ্চ-প্রাথমিক স্তরের পার্শ্বশিক্ষকদের (Para Teachers) মাসিক বেতন ৫ হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে কেবল প্রাথমিক স্তরেই এমন শিক্ষকের সংখ্যা ২০ হাজার ৩৪৩ জন, যাঁরা এই সিদ্ধান্তে উপকৃত হবেন। আগামী ১ নভেম্বর থেকে তাঁরা এই বর্ধিত আর্থিক সুবিধা হাতে পাবেন। একই অঙ্কের অর্থাৎ ৫ হাজার টাকার মাসিক ভাতা বাড়ছে রাজ্যের শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর এবং এসএসকে (SSK) ও এমএসকে (MSK) সহায়কদের।

ম্যানেজমেন্ট কর্মীদের জন্য স্তরভিত্তিক বেতন বৃদ্ধি

শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত ম্যানেজমেন্ট কর্মীদের ক্ষেত্রে তাঁদের বর্তমান আয়ের ওপর ভিত্তি করে স্তরভিত্তিক বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

Advertisements

জ্বলন্ত আগ্নেয়গিরি মণিপুরে শুরু হবে NRC? জল্পনা তুঙ্গে

ব্যানারে লিখতে হবে মালিকের ধর্ম! ইলামবাজারে হিন্দুত্ববাদী সংগঠনের ফতোয়ায় বিতর্ক

 

Advertisements