মুম্বই থেকে সোজা মাউন্ট ফুজি! ৯ দিনের জাপান ট্যুরের প্যাকেজ আনল রেল, খরচ কত?

বছরের শেষে বিদেশে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন? অথচ এখনও গন্তব্য চূড়ান্ত করে উঠতে পারেননি? তাহলে আপনার জন্য এক দারুণ সুযোগ নিয়ে এল ইন্ডিয়ান রেলওয়েজ (Indian…

বছরের শেষে বিদেশে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন? অথচ এখনও গন্তব্য চূড়ান্ত করে উঠতে পারেননি? তাহলে আপনার জন্য এক দারুণ সুযোগ নিয়ে এল ইন্ডিয়ান রেলওয়েজ (Indian Railways)। জাপানের সংস্কৃতি, প্রযুক্তি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ৮ রাত ও ৯ দিনের একটি আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে আইআরসিটিসি (IRCTC)। আগামী ২৫ অক্টোবর মুম্বই থেকে শুরু হবে এই সফর, আর শেষ হবে ৩ নভেম্বর।

Advertisements

কী থাকছে এই ৯ দিনের সফরে?

২৫ অক্টোবর বিকেলে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার (AI-356) সরাসরি ফ্লাইটে টোকিও-র হানেদা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন যাত্রীরা।

   

টোকিওতে ডিজিটাল আর্ট মিউজিয়াম, উয়েনো পার্ক, আসাকুসা, সেনসো-জি মন্দির, টোকিও স্কাইট্রি এবং বিখ্যাত শিবুয়া ক্রসিং ঘোরানো হবে। এরপর যাত্রীরা যাবেন জাপানের আইকনিক মাউন্ট ফুজির (Mount Fuji) পঞ্চম স্টেশনে। থাকছে হাকোনে রোপওয়ে এবং লেক আশি-তে ক্রুজ রাইডের ব্যবস্থাও।

সফরের চতুর্থ ও পঞ্চম দিনে যাত্রীরা নাগোয়ায় টয়োটা মিউজিয়াম, কিয়োটোর আরাশিয়ামা ব্যাম্বু গ্রোভ (বাঁশবাগান), গোল্ডেন প্যাভিলিয়ন এবং ফুশিমি ইনারি তাইশা ঘুরে দেখবেন।

Advertisements

ষষ্ঠ ও সপ্তম দিনে থাকছে নারা পার্কের বন্য হরিণ এবং ওসাকা অ্যাকোয়ারিয়াম দর্শন। এরপর শিনকানসেন বা বুলেট ট্রেনে চেপে যাত্রীরা পৌঁছবেন হিরোশিমা। সেখানে পিস মেমোরিয়াল পার্ক, অ্যাটমিক বোম ডোম এবং ফেরিতে চেপে মিয়াজিমা দ্বীপ ঘোরানো হবে।

সফরের শেষের দিকে টোকিওতে ফিরে একটি ঐতিহ্যবাহী সুমো শো (Sumo Show) দেখার সুযোগ পাবেন যাত্রীরা। ৯ দিনের মাথায় টোকিও থেকে বিমানে চেপে ফের মুম্বই ফেরা।

প্যাকেজের খরচ কত?

আইআরসিটিসি-র এই প্যাকেজে সিঙ্গেল অকুপেন্সি বা একা থাকতে চাইলে খরচ পড়বে জনপ্রতি ৪,১৪,৭৭০ টাকা। দু’জন বা তিনজন একসঙ্গে (টুইন বা ট্রিপল শেয়ারিং) থাকলে জনপ্রতি খরচ ৩,৩৬,২০০ টাকা। ২ থেকে ১১ বছরের শিশুদের জন্য বিছানা-সহ খরচ ৩,৩৬,২০০ টাকা এবং বিছানা ছাড়া খরচ ২,৬৩,১০০ টাকা। তবে এই খরচের সঙ্গে অতিরিক্ত ২ শতাংশ টিসিএস (TCS) যুক্ত হবে।

প্যাকেজে কী কী অন্তর্ভুক্ত?

এই খরচের মধ্যেই মুম্বই থেকে টোকিও যাতায়াতের বিমান ভাড়া, টোকিও, ওসাকা ও হিরোশিমায় ৩-তারা হোটেলে থাকা, এসি বাসে সাইটসিয়িং, স্থানীয় ভারতীয় রেস্তোরাঁয় লাঞ্চ ও ডিনার ধরা রয়েছে। এছাড়াও, সমস্ত দর্শনীয় স্থানের প্রবেশমূল্য, ওসাকা-হিরোশিমা এবং হিরোশিমা-টোকিওর মধ্যে বুলেট ট্রেনের ভাড়া, সাধারণ ভিসা চার্জ, গাইড এবং ৮০ বছরের কম বয়সি যাত্রীদের জন্য ট্রাভেল ইনস্যুরেন্স এই প্যাকেজের অন্তর্ভুক্ত।

২০০ বছর পর বংশে কন্যাসন্তান! সদ্যোজাতকে রথে চাপিয়ে ঘরে আনল মহারাষ্ট্রের পরিবার

বোম্বে ক্রিমারি নাম নিয়ে এবার আইসক্রিমের বাজারে পা রাখল আম্বানি গ্ৰুপ

Advertisements