হরিয়ানা: হরিয়ানার যমুনানগর জেলার হথনিকুন্ড (Special Forces)ব্যারেজে মঙ্গলবার সন্ধ্যায় ভয়ংকর এক দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের দুই জওয়ান এখনও নিখোঁজ। তারা প্রশিক্ষণ চলাকালীন মোটরবোটের ত্রুটির কারণে যমুনা নদীর প্রবল স্রোতে ভেসে গিয়েছেন। আরও কয়েকজন জওয়ানকে উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে। দেশজুড়ে প্রার্থনা চলছে তাদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য।
ঘটনাটি ঘটেছে ১ প্যারাশুট ব্যাটালিয়ন (Special Forces)-এর প্রশিক্ষণের সময়। হিমাচল প্রদেশের নাহান ঘাঁটি থেকে আসা এই ইউনিটের জওয়ানরা হথনিকুন্ড ব্যারেজে বন্যা উদ্ধার অভিযানের মহড়া দিচ্ছিলেন। ব্যারেজের আপস্ট্রিম এলাকায় মোটরবোট নিয়ে কাজ চলছিল। হঠাৎ বোটটির প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। বোট ডুবতে শুরু করে। জওয়ানরা লাইফ জ্যাকেট পরে নদীতে ঝাঁপিয়ে পড়েন।
আরও দেখুনঃ দুর্ভোগের জন্য দায়ী ভারত, চিন-আমেরিকা! ক্ষতিপূরণ চাইল নেপাল
কিন্তু যমুনার প্রচণ্ড স্রোত তাদের নিয়ে যায় পশ্চিম যমুনা খালের দিকে।কয়েকজন জওয়ান প্রাণপণ চেষ্টা করে প্রায় ছয়শো মিটার তৈরে নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হন। (Special Forces)কিন্তু দুই জওয়ানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রাথমিক তথ্য অনুসারে নিখোঁজদের মধ্যে একজন মহারাষ্ট্রের বাসিন্দা আর্যন পাটিল এবং অন্যজন জম্মু-কাশ্মীরের আখনুরের বাসিন্দা অজয়। তাদের পরিবার এখন উদ্বেগে দিন কাটাচ্ছে।
ঘটনার খবর পেয়েই প্রতাপ নগর থানার পুলিশ, হরিয়ানা এসডিআরএফ, উত্তর প্রদেশের দল এবং সেনাবাহিনীর নিজস্ব ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। আইএএফ-এর হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে তল্লাশি শুরু হয়। পুরো রাত ধরে যমুনা ও খালের আশেপাশে অনুসন্ধান চলে। সেচ বিভাগের সহযোগিতায় খালের জলের প্রবাহ কমিয়ে দেওয়া হয়েছে যাতে তল্লাশি সহজ হয়।
এনডিআরএফ-এর দলও যোগ দিয়েছে। (Special Forces)ডুবোজাহাজ ও ডাইভারদের সাহায্যে নদীতে খোঁজাখুঁজি চলছে।এই প্রশিক্ষণ শুধু নিয়মিত মহড়া নয়। বন্যা মৌসুমে উদ্ধার কাজের জন্য স্পেশাল ফোর্সকে প্রস্তুত রাখতেই এমন অনুশীলন করা হয়। হিমালয়ের পাদদেশ থেকে বয়ে আসা যমুনা এখানে বেশ প্রবল। ব্যারেজের কাছে স্রোত আরও তীব্র হয়ে ওঠে। জওয়ানরা জানেন ঝুঁকি আছে, তবুও দেশরক্ষার জন্য প্রতিদিন এমন চ্যালেঞ্জ নেন। আজকের দুর্ঘটনা সেই বাস্তবতাকেই মনে করিয়ে দিয়েছে।
