দেশজুড়ে হু হু করে বাড়ছে H1N1-এর দাপট! ঠিক কতদিন সংক্রামক থাকে এই ভাইরাস?

নয়াদিল্লি: ভারতের বিভিন্ন অংশে নতুন করে বাড়ছে H1N1 ভাইরাসের দাপট। এই আবহে পরিবার, স্কুল বা কর্মক্ষেত্রে ভাইরাসের বিস্তার রোধ করতে একজন আক্রান্ত ব্যক্তি ঠিক কতদিন…

নয়াদিল্লি: ভারতের বিভিন্ন অংশে নতুন করে বাড়ছে H1N1 ভাইরাসের দাপট। এই আবহে পরিবার, স্কুল বা কর্মক্ষেত্রে ভাইরাসের বিস্তার রোধ করতে একজন আক্রান্ত ব্যক্তি ঠিক কতদিন সংক্রামক (Contagious) থাকেন, তা জেনে রাখা অত্যন্ত জরুরি। চিকিৎসকরা সতর্ক করছেন, স্পষ্ট কোনও উপসর্গ দেখা দেওয়ার আগেই এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস অত্যন্ত দ্রুতগতিতে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে।

Advertisements

কখন সবচেয়ে বেশি সংক্রামক থাকে H1N1?

ইনফ্লুয়েঞ্জা ‘এ’-এর একটি সাবটাইপ হলো H1N1, যা অত্যন্ত ছোঁয়াচে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এক জন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে উপসর্গ শুরু হওয়ার প্রায় এক দিন আগে থেকে অসুস্থতার প্রথম পাঁচ দিন পর্যন্ত এই ভাইরাস সবচেয়ে বেশি সংক্রামক থাকে। কিছু মানুষের ক্ষেত্রে এই সময়কাল সাত দিন বা তারও বেশি হতে পারে। তবে সুস্থ প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা অনেক বেশি দিন ধরে এই ভাইরাস ছড়াতে পারে।

   

উপসর্গ ছাড়াই কি ছড়াতে পারে রোগ?

হ্যাঁ। জ্বর, কাশি, গলা ব্যথা, গা-হাত-পা ব্যথা বা ক্লান্তির মতো লক্ষণগুলি প্রকাশ পাওয়ার আগেই ভাইরাস অন্যের শরীরে প্রবেশ করতে পারে। মূলত সংক্রমণের এক থেকে চার দিন পর রোগীর শরীরে উপসর্গ দেখা দেয়। ফলে সকালে সম্পূর্ণ সুস্থ বোধ করা কোনও ব্যক্তি নিজের অজান্তেই কর্মক্ষেত্রে বা ভিড়ে অন্যদের সংস্পর্শে এসে ভাইরাস ছড়াতে পারেন।

কবে কাজে বা স্কুলে ফেরা নিরাপদ?

চিকিৎসকদের মতে, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকাই শ্রেয়। বিশেষ করে জ্বর কমানোর ওষুধ ছাড়াই যখন টানা জ্বর আসা বন্ধ হবে, তখন কাজে বা স্কুলে ফেরা যেতে পারে। তবে জ্বর কমার পর টানা দু’সপ্তাহ কাশি থাকলেও তা থেকে সংক্রমণের ভয় তেমন থাকে না। কারণ, শ্বাসনালীর প্রদাহের জেরেই মূলত এই কাশি থাকে। কিন্তু কাশির সঙ্গে শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

Advertisements

কারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?

বয়স্ক মানুষ, ছোট শিশু, অন্তঃসত্ত্বা মহিলা এবং কো-মর্বিডিটি থাকা রোগীদের ক্ষেত্রে H1N1 থেকে নিউমোনিয়া এবং শ্বাসযন্ত্রের মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। মূলত হাঁচি, কাশি বা কথা বলার সময় নির্গত ড্রপলেটের মাধ্যমেই এই ভাইরাস ছড়ায়। তাই ভিড় এড়িয়ে চলা, সঠিক মাপের মাস্ক ব্যবহার করা, বদ্ধ ঘরের বদলে বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং নিয়মিত হাত ধোওয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Advertisements