সুপ্রিম স্বস্তি! ৩১ মে পর্যন্ত বহাল ১৭ হাজার যোগ্য শিক্ষকের চাকরি

নয়াদিল্লি: ২০১৬ সালের এসএসসি (SSC) এবং টেট (TET) নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্তর টানাপোড়েনের মাঝেই বড়সড় স্বস্তি পেলেন যোগ্য প্রার্থীরা। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া…

নয়াদিল্লি: ২০১৬ সালের এসএসসি (SSC) এবং টেট (TET) নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্তর টানাপোড়েনের মাঝেই বড়সড় স্বস্তি পেলেন যোগ্য প্রার্থীরা। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া ১৭ হাজার যোগ্য শিক্ষকের চাকরির মেয়াদ ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, এই নির্দিষ্ট সময় পর্যন্ত ওই শিক্ষকদের কাজে কোনও বাধা থাকবে না এবং তাঁরা নিয়মিত তাঁদের বেতনও পাবেন।

Advertisements

কেন এই মেয়াদ বৃদ্ধি?

এর আগে শীর্ষ আদালত জানিয়েছিল, দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত যোগ্য প্রার্থীরা নতুন নিয়োগ সম্পূর্ণ হওয়া পর্যন্ত তাঁদের পদে বহাল থাকবেন। সেই নির্দেশ অনুযায়ী, ৩১ অগাস্ট (আজ) পর্যন্ত তাঁদের চাকরির মেয়াদ বাড়ানো হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করে উঠতে পারেনি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে রাজ্যের পাশাপাশি যোগ্য শিক্ষকরাও মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই আবেদনের ভিত্তিতেই এদিন নয়া নির্দেশিকা দিল আদালত।

   

কড়া ডেডলাইন শীর্ষ আদালতের

যোগ্যদের স্বস্তি দিলেও, নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকারকে কড়া ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, ২০২৭ সালের ৩১ মে-র মধ্যে রাজ্যকে সম্পূর্ণ নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এটিই চূড়ান্ত সময়সীমা, এরপর আর কোনওভাবেই এক্সটেনশন বা সময় দেওয়া হবে না।

এদিনের শুনানিতে নয়া ওবিসি (OBC) নিয়ম নিয়ে রাজ্য সরকারের অবস্থান শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়লেও, আদালত আপাতত সেই বিষয়ে কোনও হস্তক্ষেপ করতে চায়নি। সুপ্রিম কোর্টের নজর মূলত নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্বচ্ছভাবে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দিকেই।

Advertisements

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মৃত্যদণ্ডই শ্রেয়! দেশের আইন ব্যবস্থা নিয়ে সরব তথাগত

পাহাড় ফুঁসলেই ধুয়েমুছে যাবে সমতল! নেপালের প্রলয়ের পরই বাংলা নিয়ে ভয়াবহ সতর্কবার্তা

 

Advertisements