একসঙ্গে চার ফুটবলারকে বিদায় মুম্বই সিটি এফসি, দলে বড় পরিবর্তনের ইঙ্গিত

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কিছু সিজন ধরে আহামরি পারফরম্যান্স থাকেনি মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। যদিও গতবারের শুরুটা খারাপ ছিল না, দুরন্ত ফুটবলের মধ্য…

mumbai-city-fc-release-four-players-squad-changes

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বিগত কিছু সিজন ধরে আহামরি পারফরম্যান্স থাকেনি মুম্বাই সিটি এফসির (Mumbai City FC)। যদিও গতবারের শুরুটা খারাপ ছিল না, দুরন্ত ফুটবলের মধ্য দিয়ে শুরু করেছিল দল। যদিও শেষ পর্যন্ত বজায় থাকেনি সেই ছন্দ। একটা সময় সুপার কাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসলেও পরবর্তীতে তার সম্ভব হয়নি।

Advertisements

সেই সব ভুলে পেট্র ক্র্যাটকির হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার টার্গেট থাকলেও পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকেই শেষ হয়েছিল টুর্নামেন্ট। যদিও সেইসব এখন অতীত। পেট্র ক্র্যাটকিকে বিদায় জানিয়ে টানা দুইবারের সুপার কাপ জয়ী কোচ তথা মানোলো মার্কেজের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে মুম্বাই।

   

Also Read | ডুরান্ড কাপ ফাইনালে পেনাল্টি চান না মোহনবাগান কোচ পানোস

পাশাপাশি গত কয়েক মাসে দল ছেড়েছেন একাধিক ফুটবলার। যাদের মধ্যে অন্যতম ছিলেন ফূর্বা লাচেনপা ও লালিয়ানজুয়ালা ছাংতের মতো ফুটবলাররা। বর্তমানে দুইজন দুই প্রধানে। গত মাসেই লাচেনপার যোগদানের কথা জানিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল শিবির। তার ঠিক কিছু সপ্তাহ পরেই লালিয়ানজুয়ালা ছাংতের যোগদানের কথা স্পষ্ট করে দেয় সবুজ-মেরুন। তবে ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী ফুটবলার দলে টানতে মরিয়া ম্যানেজমেন্ট। তবে এসবের মাঝেই গত শনিবার দলের চার ফুটবলারকে বিদায় জানায় এই ক্লাব।

Advertisements

Also Read | বেঙ্গালুরু এফসিতেই থাকছেন সোহম, কী বললেন পেপ মুনোজ?

জনি কাউকো থেকে শুরু করে নুনো রেইস, জর্জ পেরেইরা দিয়াজ এবং জর্জ ওর্টিজ মেন্দোজা। গত মাসেই চেন্নাইয়িন এফসিতে যোগ দিয়েছেন নুনো। এই পর্তুগিজ ডিফেন্ডারকে নিয়ে যথেষ্ট প্রত্যাশা থাকবে সকলের। পাশাপাশি ফিনল্যান্ডের ফুটবল ক্লাব স্যালন পালোইলিজাতে যোগ দিয়েছেন জনি কাউকো। বাকি দুই বিদেশি ফুটবলারদের দিকে ও নজর রয়েছে একাধিক দলের। খুব শীঘ্রই হয়তো নয়া দলে যোগ দেবেন এই দুই তারকা।

Advertisements