নয়াদিল্লি: রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল পুনে। (Rahul Gandhi)অনুষ্ঠান শুরুর আগেই কলেজের হস্টেল ক্যাম্পাসে ABVP এবং NSUI-র কর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে পুনের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং বা COEP-এর হস্টেল চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করতে হয়। ঘটনার পর ৫০ থেকে ৬০ জন যুব কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুনে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ২১ আগস্ট রাতে হস্টেল ক্যাম্পাসে ABVP এবং কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI-র কর্মীদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে সেই বচসাই হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয় বলে অভিযোগ। ঘটনার সঠিক কারণ নিয়ে অবশ্য দুই পক্ষের বক্তব্য সম্পূর্ণ আলাদা। এক পক্ষের অভিযোগ, রাহুল গান্ধীর (Rahul Gandhi) অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কয়েকজন ছাত্রীকে নাম নথিভুক্ত করতে এবং ভিডিও বিবৃতি দিতে চাপ দেওয়া হচ্ছিল। এই বিষয়টি নিয়ে ABVP সদস্যরা আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আরও দেখুনঃ আদালত জামিন দিলেও আর্থিক দুর্নীতি PMLA তে তা কার্যকর হবে না! নির্দেশ দিল্লি হাইকোর্টের
অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন দাবি করা হয়েছে। তাদের বক্তব্য, এক ছাত্রী রাহুল গান্ধীর(Rahul Gandhi) সমর্থনে বক্তব্য রাখার পর ABVP-র কয়েকজন সদস্য তাঁকে হেনস্থা ও ভয় দেখান। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই NSUI ও কংগ্রেস কর্মীদের সঙ্গে ABVP সদস্যদের সংঘর্ষ বাধে। ফলে সংঘর্ষের সূত্রপাত নিয়ে দুই পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগ অব্যাহত রয়েছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুনে পুলিশ সক্রিয় হয়। এক ABVP সদস্যের অভিযোগের ভিত্তিতে শনিবার ৫০ থেকে ৬০ জন যুব কংগ্রেস কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা বা BNS এবং মহারাষ্ট্র পুলিশ আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। বেআইনি জমায়েত, স্বেচ্ছায় আঘাত করা এবং অপরাধমূলক হুমকির মতো অভিযোগও মামলায় রয়েছে।
আরও দেখুনঃ ‘ইসলামিক ন্যাটো’-য় যোগ দিচ্ছে বাংলাদেশ? সৌদি-পাক-তুরস্কের ‘মক্কা চুক্তি’ ঘিরে জল্পনা
ঘটনার জেরে হস্টেল চত্বরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সংঘর্ষের সময় ঠিক কী ঘটেছিল এবং কারা সেখানে উপস্থিত ছিলেন, তা নিয়েও তদন্ত চলছে।
এদিকে এই উত্তেজনার মধ্যেই পুনেতে রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠান নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজনের প্রস্তুতি চলছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনও উত্তেজনা তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিয়েছে প্রশাসন। পুনে পুলিশ অনুষ্ঠানটির জন্য একাধিক কঠোর শর্তও জারি করেছে। জানা গিয়েছে, মোট ৩০টি শর্তের মধ্যে উসকানিমূলক বা আপত্তিকর ব্যানার, পোস্টার কিংবা মন্তব্য ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
আরও দেখুনঃ দিল্লি সফর ঘিরে জল্পনা! বাতিল ‘চেঞ্জ অফ গার্ড’, তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের
পুলিশের এই নির্দেশের মূল উদ্দেশ্য অনুষ্ঠানস্থলে রাজনৈতিক উত্তেজনা এড়ানো এবং আইনশৃঙ্খলা বজায় রাখা। কারণ, (Rahul Gandhi)কলেজ ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে আসার পর অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই বাড়তি সতর্কতা তৈরি হয়েছে। প্রশাসনের আশঙ্কা, অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-যুবকের উপস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা না করে।
