লাল-হলুদে যোগ দিতে চলেছেন এই বিদেশি ডিফেন্ডার

সায়ন সেনগুপ্ত, কলকাতা: নতুন মরসুমের কথা মাথায় রেখে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal FC)। এক্ষেত্রে বহু প্রত্যাশা নিয়ে দলের…

East Bengal FC-diego-zivulic-croatian-defender-transfer

সায়ন সেনগুপ্ত, কলকাতা: নতুন মরসুমের কথা মাথায় রেখে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করেছিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal FC)। এক্ষেত্রে বহু প্রত্যাশা নিয়ে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের হাতে। গত আইএসএল জয়ী বিদেশি ফুটবলারদের মধ্যে মহম্মদ রশিদের সঙ্গে চুক্তি বাড়ানো হলেও নয়া বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করার ক্ষেত্রে নবনিযুক্ত কোচের পছন্দকেই গুরুত্ব দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। সেইমতো গত কয়েক মাসে দানি রামিরেজ থেকে শুরু করে এফিয়ং সুঙ্গুসি, ক্রিস ইকনোমিডিস‌ সহ নাচো মনসালভের মতো ফুটবলারদের আগেই সই করিয়েছে ম্যানেজমেন্ট।

Advertisements

Also Read | East Bengal: চলতি সপ্তাহেই শহরে এফিয়ং? নজর‌ সমর্থকদের

   

তবে এখনও পর্যন্ত ভিসা জটিলতা কাটিয়ে ভারতে আসা সম্ভব হয়নি নাইজেরিয়ান ফরোয়ার্ড এফিয়ং সুঙ্গুসির। পাশাপাশি বিদেশি ডিফেন্ডার নাচো মনসালভেকে বহু প্রত্যাশা নিয়ে দলে সই করানো হলেও চোট সমস্যা যথেষ্ট চাপে ফেলেছে সকলকে। যারফলে এই পরিস্থিতিতে কার্যত বিদেশি ফুটবলারদের ছাড়াই দলের রক্ষণভাগ ও ফরোয়ার্ড লাইন সাজিয়ে ডুরান্ড কাপ ফাইনাল খেলতে হবে আন্তোনিও লোপেজ হাবাসের দলকে। এক কথায় যা সহজ নয়। তবুও নিজেদের সেরাটা দিতে চাইবেন প্রত্যেকে। এসবের মাঝেই এই সিজনে আন্তর্জাতিক টুর্নামেন্টের পাশাপাশি দেশের প্রথম ডিভিশন লিগের কথা মাথায় রেখে দল গঠনের কাজ দ্রুত সম্পন্ন করতে তৎপর ইস্টবেঙ্গল।

Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Advertisements

শোনা যাচ্ছিল এক্ষেত্রে নাকি এক ক্রোয়েশিয়ান ডিফেন্ডারকে দলে টানতে তৎপর লাল-হলুদ ব্রিগেড। তিনি দিয়েগো জুভিলিচ। বর্তমানে নিজের দেশের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব এনকে রুডেসের সঙ্গে যুক্ত রয়েছেন বছর চৌত্রিশের এই ফুটবলার। আগামী বছরের মার্চ মাসে পর্যন্ত সেই দলের সঙ্গে চুক্তি থাকলেও শোনা যাচ্ছে সব ঠিকঠাক থাকলে এবার কলকাতা ময়দানের এই প্রধানের জার্সিতে খেলতে দেখা যেতে চলেছে এই ফুটবলারকে। সেক্ষেত্রে হয়তো অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে দলের রক্ষণভাগ।

Advertisements