লালকেল্লা বিস্ফোরণের মাথা বিলালের জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি: লালকেল্লা বিস্ফোরণে বড় পদক্ষেপ দিল্লি হাইকোর্টের।( Red Fort) দিল্লি হাইকোর্ট মঙ্গলবার লাল কেল্লা আত্মঘাতী বিস্ফোরণ মামলার অন্যতম অভিযুক্ত জাসির বিলাল ওয়ানিকে ডিফল্ট জামিন দিতে…

red-fort-blast-case

নয়াদিল্লি: লালকেল্লা বিস্ফোরণে বড় পদক্ষেপ দিল্লি হাইকোর্টের।( Red Fort) দিল্লি হাইকোর্ট মঙ্গলবার লাল কেল্লা আত্মঘাতী বিস্ফোরণ মামলার অন্যতম অভিযুক্ত জাসির বিলাল ওয়ানিকে ডিফল্ট জামিন দিতে অস্বীকার করেছে। তিনি এনআইএর তদন্তের মেয়াদ বাড়ানোর ভিত্তিতে ডিফল্ট জামিন চেয়েছিলেন। তবে আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে।

Advertisements

এর আগে ট্রায়াল কোর্টও তাঁর ডিফল্ট জামিনের আবেদন নাকচ করেছিল। ( Red Fort)এনআইএ গত ১৪ মে এই মামলায় চার্জশিট দাখিল করেছে।জাসির বিলাল ওয়ানি উরফে দানিশকে ২০২৫ সালের নভেম্বর মাসে গ্রেফতার করা হয়। তিনি কাশ্মীরের বাসিন্দা এবং রেড ফোর্ট এলাকায় সংঘটিত গাড়ি বোমা হামলার সক্রিয় ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ অভিযোগ করেছে যে, তিনি ড্রোন পরিবর্তন এবং রকেট তৈরির চেষ্টার মাধ্যমে জঙ্গি হামলায় প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন।

   

আরও দেখুনঃ ভারত-মার্কিন বাণিজ্যে ঘুচুক জট! কর ও নীতিতে স্থিরতার বার্তা মার্কিন রাষ্ট্রদূতের

সংস্থা দাবি করেছে, তিনি আত্মঘাতী বোমারু উমর উন নবীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। ( Red Fort)২০২৫ সালের ১০ নভেম্বর সন্ধ্যায় রেড ফোর্টের কাছে একটি হুন্ডাই আই২০ গাড়ি বিস্ফোরিত হয়ে অন্তত ১৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছিলেন।ডিফল্ট জামিনের আইন অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সংস্থা চার্জশিট দাখিল না করলে অভিযুক্ত ব্যক্তি জামিন পাওয়ার অধিকারী হন।

Advertisements

জাসির বিলাল ওয়ানির আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে, তদন্তের মেয়াদ বাড়ানো হয়েছে এবং সেই কারণে তিনি ডিফল্ট জামিন পাওয়ার যোগ্য। ( Red Fort)তবে হাইকোর্টের বিচারপতি প্রাতিভা এম সিংহ এবং বিকাস মহাজনের বেঞ্চ স্পষ্ট করে বলেছে যে, ৯০ দিন পরেও তিনি ডিফল্ট জামিন পাওয়ার অধিকারী নন। আদালত জানিয়েছে, ইউএপিএ আইনের সংশ্লিষ্ট ধারা এবং নতুন ফৌজদারি আইনের বিধান অনুযায়ী তাঁর আবেদন গ্রহণযোগ্য নয়।

আরও দেখুনঃ দেশে ফাঁসির সাজাই বহাল! ‘কম যন্ত্রণাদায়ক’ বিকল্পের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

এর আগে মার্চ মাসে ট্রায়াল কোর্টও একই যুক্তিতে তাঁর আবেদন খারিজ করেছিল। এরপর তিনি হাইকোর্টে আপিল করেন। ( Red Fort)আজ সেই আপিলও খারিজ হয়ে গেল। এনআইএ ইতোমধ্যেই মে মাসে প্রায় সাড়ে সাত হাজার পৃষ্ঠার বিস্তারিত চার্জশিট দাখিল করেছে, যেখানে জাসির বিলাল ওয়ানিকে এই সন্ত্রাসবাদী মডিউলের ‘ইন-হাউস ইঞ্জিনিয়ার’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

চার্জশিটে বলা হয়েছে, তিনি প্রযুক্তিগত সহায়তা দিয়ে হামলার পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।এই মামলায় এনআইএ অভিযোগ করেছে যে, অভিযুক্তরা আনসার গাজওয়াত-উল-হিন্দ নামক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, যা আল-কায়েদার ভারত উপমহাদেশ শাখার সঙ্গে সম্পর্কিত।

তদন্তে উঠে এসেছে যে, প্রযুক্তিগত প্রস্তুতি, ( Red Fort)বিস্ফোরক তৈরি এবং পরিকল্পনার বিভিন্ন পর্যায়ে জাসির বিলাল ওয়ানির ভূমিকা ছিল। হাইকোর্টের এই রায়ের ফলে তিনি আপাতত জেল থেকে মুক্তি পাচ্ছেন না। তবে আদালত বলেছে, তিনি অন্যান্য আইনি প্রতিকার নিতে পারেন।

Advertisements