কলকাতা: বিজেপির (BJP) কেন্দ্রীয় কমিটিতে হয়েছে বড় সড় রদবদল। জায়গা পেয়েছেন বাংলার মধুচন্দ্রা কর এবং মনোজ টিগ্গা। এর বাইরে এক বাঙালি গুরু দায়িত্ব পেয়েছেন। তাঁকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে। সম্ভবত তিনিই বিজেপির জাতীয় সাধারণ সম্পাদকের পদ পাওয়া প্রথম বাঙালি।
লক্ষ্য ২০২৯ সালের লোকসভা ভোট। সেই লক্ষ্যে গুটি সাজাচ্ছে বিজেপি। তার আগে উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং উত্তরাখণ্ডে বিধানসভা ভোট রয়েছে। দুই রাজ্যে ক্ষমতা ধরে রাখার লড়াই। পঞ্জাবে ক্ষমতা দখলের লড়াই রয়েছে বিজেপির। তার আগে রদবদল। সর্বভারতীয় স্তরে জেনারেল সেক্রেটারি বা জাতীয় সম্পাদকের মতো বিশাল সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন বাংলার বাইরের এক বঙ্গতনয়।
আলোচিত ব্যক্তির নাম বিপ্লবকুমার দেব। পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের সাংসদ। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। হরিয়ানা, ওডিশা এবং পশ্চিমবঙ্গের মাটিতে পদ্ম ফোটানোর অন্যতম বড় কাণ্ডারি। সেই জায়ান্ট কিলার এবার ঢুকে পড়লেন বিজেপির সর্বভারতীয় সংগঠনে। একেবারে স্ট্রাইকার হিসেবে।
২০১৮ সালে ত্রিপুরার বাম বিদায়ের মুখ ছিলেন বিপ্লবকুমার দেব। ৪ বছর মুখ্যমন্ত্রী ছিলেন উত্তর-পূর্ব ভারতের বাঙালি প্রধান রাজ্যের। তারপর তাঁকে রাজ্যসঙার সাংসদ করে বিজেপি। মনে হয়েছিল ত্রিপুরা থেকে বিপ্লব জমানা অতীত হয়ে গেল। কিন্তু চব্বিশে ফের লোকসভা ভোটের প্রার্থী হন তিনি। পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে জিতে লোকসভার সদস্য হয়ে সংসদে যান।
এর মাঝে দলের কাজে মাঠে নেমেছেন বিপ্লব দেব। ছাব্বিশের ভোটের আগে তাঁকে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক করে বিজেপি নেতৃত্ব। দলের তৃণমূলস্তরের ফাটল মেরামত করাই ছিল মূল দায়িত্ব। সেই কাজে সফল বিপ্লব। দুই ২৪ পরগনা এবং কলকাতা মিলিয়ে ৩৯ আসনের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। তৃণমূলের শক্ত জমিতে বহু আসনে জিতেছেন পদ্মের প্রার্থীরা। সংখ্যালধঘু প্রধান কেন্দ্রেও ফুটেছে পদ্ম। বিপ্লবের দায়িত্ব নেওয়া কেন্দ্রের বিধায়কদের অনেকেই এখন রাজ্যের মন্ত্রী। সেই সাফল্যের কাণ্ডারি বিপ্লবকুমার দেবের কাঁধে এবার গুরুদায়িত্ব দিল বিজেপির শীর্ষ নেতৃত্ব। বাঙালি হিসেবে গড়লেন এক ইতিহাস।
Also Read | পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব
Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা
Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন
Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের
