আরজি কর কাণ্ডে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, ওড়িশা থেকে ধরল পুলিশ

কলকাতা: আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ। অভয়ার দেহ দ্রুত সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর…

কলকাতা: আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ। অভয়ার দেহ দ্রুত সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisements

অভয়ার মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে দ্রুত দেহ সৎকারের ঘটনায় শুরু থেকেই প্রশ্নের মুখে ছিলেন নির্মল ঘোষ। অভিযোগ, পরিবারের মতামতকে যথাযথ গুরুত্ব না দিয়ে দেহ সৎকারে তিনি তৎপর হয়েছিলেন। এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁকে আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল।

   

সাম্প্রতিক সময়ে বিষয়টি ফের সামনে আসে। এরপর অভয়ার বাবা খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে নির্মল ঘোষ-সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই নির্মল ঘোষের খোঁজ মিলছিল না বলে জানা যায়। তাঁর মোবাইল ফোনও বন্ধ ছিল।

অবশেষে বৃহস্পতিবার ওড়িশার পুরী সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁকে সড়কপথে কলকাতায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisements

আরজি কর কাণ্ডের বর্ষপূর্তির অনুষ্ঠানে দেহ সৎকারের বিষয়টি নিয়ে নতুন করে তদন্তের প্রয়োজনীয়তার কথা উঠেছিল। এরপরই পুলিশি তৎপরতা বাড়ে।

এখন তদন্তকারীদের মূল লক্ষ্য, অভয়ার দেহ সৎকারের সময় ঠিক কী ঘটেছিল, কারা সেখানে উপস্থিত ছিলেন এবং কোনওভাবে প্রমাণ নষ্ট বা তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা। নির্মল ঘোষের গ্রেপ্তারের পর এই মামলায় তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Advertisements