প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বেড়ে ১০ হাজার! ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল রাজ্য সরকার। বুধবার বিধানসভায় প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা মাসে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০…

কলকাতা: প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল রাজ্য সরকার। বুধবার বিধানসভায় প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা মাসে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন বিধানসভায় কলকাতা এবং হাওড়ার ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পাশ হওয়ার পরেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, নিয়ম সংশোধন করে চলতি অগস্ট মাস থেকেই প্রাক্তন বিধায়কদের এই বর্ধিত ভাতা কার্যকর করা হবে।

Advertisements

এ দিন বিধানসভায় প্রাক্তন বিধায়কদের একাংশের সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বিভিন্ন দলের প্রাক্তন বিধায়কদের দেখেছি, সততা ও নিষ্ঠা নিয়ে তাঁরা ছিলেন। মেদিনীপুরে এমন প্রাক্তন বিধায়ক, মন্ত্রী রয়েছেন, যাঁরা আজও সাইকেল চড়ে যাতায়াত করেন। প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর স্টেশনে বসে থাকেন, নিজে বাজার করেন।” রাজনীতিতে থেকে যাওয়া এই ধরনের সৎ ও একনিষ্ঠ মানুষদের পাশে দাঁড়াতেই সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

   

প্রাক্তনদের পাশাপাশি বর্তমান বিধায়কদের জন্যও বিশেষ আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বর্তমান বিধায়কদের নিজেদের এলাকায় কার্যালয় খোলার জন্য রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে দলীয় কার্যালয়ের বাইরে এলাকার সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি এই কেন্দ্রের নাম দিতে হবে ‘নেতাজি সুভাষ সেবাকেন্দ্র’। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তায় জানান, বিধায়কেরা যাতে এই কেন্দ্র থেকে সাধারণ মানুষের স্বার্থে পরিষেবা দেওয়ার কাজ করতে পারেন, তার জন্যই এই টাকা দেওয়া হবে। একই সঙ্গে তাঁর কড়া হুঁশিয়ারি, “যাঁরা কাজ করবেন না, তাঁরা টাকা পাবেন না।”

এ দিনের অধিবেশনে প্রতিবেশী রাজ্য অসমের বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গত কয়েক দিনের প্রাকৃতিক দুর্যোগে অসমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। এই সংকটজনক পরিস্থিতিতে বন্যা-বিধ্বস্ত অসমের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের তরফে ১০ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisements

কলকাতা-হাওড়ায় এক ধাক্কায় বাড়ল ওয়ার্ড! বিধানসভায় ধ্বনি ভোটে পাশ বিল
বিজেপি-তৃণমূল ছেড়ে একলা চলো! ‘জেন জি’-দের নিয়ে ‘আজাদ হিন্দ পার্টি’ গড়লেন চন্দ্র বসু

Advertisements